Home খবর 6,000mAh Battery এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Moto G64 5G স্মার্টফোন, দাম সাধ্যের মধ্যেই

6,000mAh Battery এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল Moto G64 5G স্মার্টফোন, দাম সাধ্যের মধ্যেই

ভারতে Moto G64 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। Motorola তাদের এই ফোনটি 12GB RAM এবং MediaTek Dimensity 7025 প্রসেসর, 50MP Camera এবং 6,000mAh Battery এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G64 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে।

Moto G64 5G এর ফটো

Moto G64 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G64 5G স্মার্টফোন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5ইঞ্চির ফুলএচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আইপিএস প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হল স্টাইল ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

মেমরি: ভারতীয় বাজারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস মডেলে 8GB RAM সহ 128GB স্টোরেজ এবং টপ মডেলে 12GB RAM সহ 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 1টিবি মাইক্রোএসডি কার্ড যোগ করা হয়েছে।

প্রসেসর: Moto G64 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোন 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে যা 2.5গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।

ক্যামেরা: Moto G64 5G ফোনে ডুয়াল ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল ওআইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেল ডেপ্ত+ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। তবে সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দ্রুত চার্জিঙের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: Moto G64 5G ফোনে 14 5G Bands রয়েছে। এই ফোনে IP52 রেটিং সহ NFC, Bluetooth 5.3, 3.5mm Jack এবং Dolby Atmos Stereo speakers দেওয়া হয়েছে।

Moto G64 5G এর দাম

Moto G64 5G স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর 8GB RAM মডেলের দাম 14,999 টাকা এবং 12GB RAM মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনটি কেনার সময় এইচডিএফসি কার্ড ইউজারদের 1 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আগামী 23 এপ্রিল থেকে Moto G64 5G ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে Pearl Blue এবং Ice Lilac এই দুটি কালার অপশনে সেল করা হবে।