জাপানে Motorola তাদের নতুন Moto G66j 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি দুর্দান্ত ডিজাইন, প্রসেসর এবং বড় ব্যাটারি সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটিতে ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP68/IP69 এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G66j 5G স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Moto G66j 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Moto G66j 5G স্মার্টফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও 391ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।এছাড়াও সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
প্রসেসর: স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে দুটি হাই পারফরমেন্স কোর (2.6GHz) ও ছয়টি এফিসিয়েন্সি কোর (2.0GHz) রয়েছে। এর ফলে ইউজাররা দারুণ উপভোগ করতে পারবে।
স্টোরেজ: এই স্মার্টফোনটিতে 8GB RAM দেওয়া হয়েছে। এই RAM Boost ফিচারের মাধ্যমে 24GB পর্যন্ত ভার্চুয়াল বাড়ানো যাবে। তবে স্টোরেজের জন্য 128GB ইন্টারনাল মেমরি রয়েছে, যা 2TB পর্যন্ত মাইক্রো SD কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G66j 5G স্মার্টফোনটিতে রেয়ার প্যানেলে 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা ও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে কোয়াড পিক্সেল টেকনোলজি সহ 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই রেয়ার ক্যামেরা 60fps এ ফুল HD ভিডিও রেকর্ডিং করা যাবে। তবে ফ্রন্ট ক্যামেরা 30fps রেকর্ডিং করতে সক্ষম।
ব্যাটারি: Moto G66j 5G স্মার্টফোনটিতে TurboPower 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি ও অন্যান্য: স্মার্টফোনটিতে 5G, Wi-Fi 5, Bluetooth 5.3, NFC, ডুয়েল সিম সাপোর্ট (Nano SIM/eSIM), ও FM রেডিওর মতো বিভিন্ন ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে 3.5mm অডিও জ্যাক, স্টেরিও স্পিকার, ডুয়েল মাইক্রো ফোন এবং ThinkShield এর সিকিউরিটি দেওয়া হয়েছে। স্মার্টফোনের মজবুতির জন্য Corning Gorilla Glass 7i স্ক্রিন প্রোটেকশন যোগ করা হয়েছে।
Moto G66j 5G এর দাম এবং সেল
- 10 জুলাই থেকে জাপানে Moto G66j 5G স্মার্টফোনটির সেল শুরু হবে। এই স্মার্টফোনের দাম JPY 34,800 অর্থাৎ প্রায় 18,500 টাকা রাখা হয়েছে।
- স্মার্টফোনটি Pantone Black Oyster, Pantone Dill ও Pantone Gray Mist এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
- জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি স্মার্টফোনটি Moto G66 5G নামে অন্যান্য বাজারে লঞ্চ করা হতে পারে।
