জুলাই মাসে মোটোরোলা তাদের শক্তিশালী Moto G85 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বিশেষত্ব হল ইউজাররা ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো কোস্ট EMI এর মতো সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল এবং দুটি স্টোরেজ অপশনেই ছাড় দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G85 5G স্মার্টফোনটির নতুন দাম, স্পেসিফিকেশন এবং অফার সম্পর্কে।
Moto G85 5G এর অফার এবং দাম
- Moto G85 5G ফোনটি ভারতে 8GB RAM +128GB এবং 12GB RAM +256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে বেস মডেলের দাম 17,999 টাকা এবং টপ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছিল।
- বর্তমানে কোম্পানির পক্ষ থেকে দুটি স্টোরেজ অপশনে 1,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ বেস মডেলের দাম 16,999 টাকা এবং টপ মডেলের দাম 18,999 টাকায় সেল করা হচ্ছে।
- যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ব্যাবহার করবেন, তাঁরা 5 শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পেয়ে যাবেন।
- যেসব ইউজাররা একেবারে সম্পূর্ণ পেমেন্ট করে ফোনটি কিনতে চাইচেন না, তাদের জন্য 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে।
- এক্সচেঞ্জ অফার হিসেবে 10,450 টাকা পর্যন্ত অফ দেওয়া হবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে পাওয়া যাবে। এই Moto G85 5G ফোনটি কোবাল্ট ব্লু, অলিভ গ্রিন, আর্বান গ্রে এবং ভিভা ম্যাজেন্টা কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কিনবেন Moto G85 5G ফোন?
এই ফোনটি উপরোক্ত অফার সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। এটির লিঙ্ক নিচে শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ অফার ডিটেইলস দেখা যাবে। একইভাবে এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল আউটলেটে পাওয়া যাবে।
Moto G85 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- অন্যান্য: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস, ডুয়েল সিম 5G, 4G, NFC, Bluetooth 5.1, 5GHZ Wi-Fi এবং 13 5G ব্যান্ড সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 যোগ করে প্রোটেক্ট করা হয়েছে। এছাড়া এই ফোনে 4 বছর ওএস আপডেট পাওয়া যাবে।
