সাধারণত ইউজাররা অনলাইন মিটিং, ক্লাস বা কাজের জন্য ট্যাবলেট ব্যাবহার করে থাকেন। অথবা বড় স্ক্রিনে মুভি ও গেমিং উপভোগ করতে চান। তবে এবার মোটোরোলা এমন একটি ট্যাবলেট ডিভাইস পেশ করতে চলেছে, যা ট্যাবলেট ব্যাবহারের এক্সপেরিয়েন্স সম্পূর্ণ বদলে দেবে। কোম্পানি শীঘ্রই ভারতের বাজারে Moto Pad 70 নামের একটি নতুন ট্যাবলেট লঞ্চ করবে। এই ডিভাইসে JBL টিউধড 9 স্পিকার সেট থাকবে।
Moto Pad 70 ট্যাবলেটের ভারতীয় লঞ্চ ডিটেইলস
31 জুলাই ভারতের বাজারে Moto Pad 70 ট্যাবলেটটি পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ট্যাবলেটটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। তাই আপকামিং মোটোরোলা ট্যাবলেটটি এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সেল করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আগামী 31 জুলাই Moto Pad 70 ট্যাবলেটের দাম ঘোষণা করা হবে এবং এই নতুন ট্যাবলেটটিতে ডিসকাউন্ট পাওয়া যাবে।
Moto Pad 70 ট্যাবলেটের স্পিকার
Moto Pad 70 ট্যাবলেটের সবচেয়ে বড় বিশেষত্ব মিউজিক সিস্টেম হবে। এই ট্যাবলেটে 9 স্পিকার সাপোর্টেড জেবিএস সিস্টেম দেওয়া হয়েছে। এতে 4 tweeters, 3 woofers ও 2 passive radiators রয়েছে। এই ট্যাবলেটে 7.2 channel অডিও থাকবে। জোরালো মিউজিকের জন্য এতে ডেডিকেটেড bass ইউনিট দেওয়া হবে, ফলে ইউজাররা সিনেম্যাটিক অডিও এক্সপিরিয়েন্স করতে পারবেন।
Moto Pad 70 ট্যাবলেটের স্পিকার মিউজিক সেটআপে 43cc acoustic চেম্বার দেওয়া হয়েছে, এর ফলে ঘরের ভিতরে দারুণ মিউজিক উপভোগ করা যাবে। এতে ডিপ বেস সহ 48W স্পিকার রয়েছে, এটি যথেষ্ট জোরে বাজতে সক্ষম। এই মোটোরোলা ট্যাবলেটে Dolby Atmos এবং Hi-Res অডিও শোনা যাবে।
Moto Pad 70 ট্যাবলেটের স্পেসিফিকেশন
Moto Pad 70 ট্যাবলেটের স্পিকার সিস্টেম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ট্যাবলেটটি এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা হয়েছে। অসাধারণ মিউজিকের পাশাপাশি সুন্দর ভিউইং এক্সপিরিয়েন্সের জন্য এতে 12.1-ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হতে পারে। এই 2.5K রেজোলিউশন সহ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং 800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটের স্ক্রিন HDR10 এবং Dolby Vision যোগ করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Moto Pad 70 ট্যাবলেটে শক্তিশালী 10200mAh battery দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ক্রমাগত 15 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। এই মোটোরোলা ট্যাবলেটটি রেয়ার ক্যামেরা সহ পেশ করা হবে এবং একইসঙ্গে ট্যাবলেটে কভার দেওয়া হবে। এতে স্ট্যান্ড এবং ভলিউম বাটন থাকবে।
