Home খবর Moto X50 Ultra লঞ্চ করতে চলেছে কোম্পানি, লঞ্চের আগেই প্রকাশ্যে ডিটেইলস

Moto X50 Ultra লঞ্চ করতে চলেছে কোম্পানি, লঞ্চের আগেই প্রকাশ্যে ডিটেইলস

আগামী 3 এপ্রিল ভারতে Motorola Edge 50 Pro ফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এখানে আপকামিং Motorola Edge 50 Pro ফোনের ফটো দেখা গেছে। এই ফোনটি বাজারে আসার আগেই এবার কোম্পানির আরও একটি ফোন Moto X50 Ultra টিজ করা হয়েছে এবং এই ফোনটিকে Edge 50 Pro ফোনের গ্লোবাল ভার্সন বলা হচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে শেয়ার করা Moto X50 Ultra ফোনের ডিটেইলস এবং Edge 50 Pro ফোনের বিস্তারিত তথ্য নিচে জানানো হল।

Moto X50 Ultra ফোনের স্পেসিফিকেশন

প্রসেসর: Moto X50 Ultra ফোনটি ব্র্যান্ডের প্রথম Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট সহ স্মার্টফোন হতে চলেছে। অর্থাৎ Motorola Edge 50 Pro ফোনেও এই একই প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

স্কিন: তথ্য অনুযায়ী এই মোটোরোলা ফোনে 6.7 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হবে। পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144 হার্টস রিফ্রেশ রেটে কাজ করবে। এই স্ক্রিন 2000 নিটস ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্ট করতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। ডিটেইলস অনুযায়ী এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এতে AI-adaptive stabilization, auto-focus tracking এবং AI photo enhancement engine এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার থাকবে।

ব্যাটারি: Moto X50 Ultra ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ফোনে 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

Motorola Edge 50 Pro ফোনের ফটো