Motorola Edge 50 Pro, Edge 50 Fusion এবং Edge 50 Ultra স্মার্টফোনের পর এবার কোম্পানি এই সিরিজের অধীনে তাদের Motorola Edge 50 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আমরা টিপস্টার সুধাংশু মাধ্যমে Motorola 50 5G এর ভারতীয় ভেরিয়েন্টের রেন্ডার ইমেজের সাহায্যে এই ফোনের ডিজাইন এবং লুক সহ কালার অপশন সম্পর্কে জানতে পেরেছি।
Motorola Edge 50 5G এর ইমেজ
Motorola Edge 50 5G এর ডিজাইন
ফ্রন্ট লুক
মোটোরোলা এজ 50 5জি কার্ভড এজ ডিসপ্লে সহ পেশ করা হবে। এই ফোনে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে দেওয়া হবে যা দুইদিক থেকেই ব্যাক প্যানেলের দিকে বাঁকানো হবে। রেন্ডার ইমেজ অনুযায়ী স্ক্রিনের উপরের এবং নিচে সরু বেজেল থাকার জন্য এটি কমপ্যাক্ট দেখাচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে Edge 50 5G স্মার্টফোনে 120Hzহার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ pOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাক লুক
লিক হওয়া ইমেজ অনুযায়ী Motorola Edge 50 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ভিগান লেদার মেটেরিয়াল ব্যাবহার করা হবে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি এলইডি ফ্ল্যাশ দেখা গেছে। তবে ব্যাক প্যানেল দেখে এটি Motorola Edge 50 5G সিরিজের স্মার্টফোনে বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার ক্যামেরা সেটআপ Edge 50 সিরিজের আগের তিনটি স্মার্টফোনের থেকে একটু অন্যরকম রাখা হয়েছে। ফোনের রেয়ার প্যানেলের ঠিক মাঝখানে Motorola ব্র্যান্ডিং রয়েছে।
সাইড লুক
মোটোরোলা এজ 50 5জি ফোনের ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। ডান এবং বাম দুইদিকেই ডুয়াল অ্যান্টেনা ব্যান্ড রয়েছে। একইসঙ্গে ফোনের নিচের ফ্রেমে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সিম স্লট রয়েছে। ফোনের উপরের এবং নিচের ফ্রেমেও অ্যান্টেনা ব্যান্ড দেওয়া হয়েছে।
আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি গ্রিন (Green), গ্রে (Gray) এবং Pantone certified পীচ (Peach) এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে।
Motorola Edge 50 5G এর স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক অনুযায়ী Motorola Edge 50 5G স্মার্টফোনে 6.4-ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ফোনে পীওএলইডি ডিসপ্লে সহ 120হার্টস রিফ্রেশ রেট এবং হাই নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হবে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Motorola Edge 50 5G স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
- ব্যাক ক্যামেরা: লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য Motorola Edge 50 5G স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা সেন্সর সাপোর্ট দেওয়া হবে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 10 মেগাপিক্সেলের থার্ড সেন্সর যোগ করা হতে পারে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Motorola Edge 50 5G স্মার্টফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর সহ ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে।
- ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 50 5G স্মার্টফোনে 68ওয়াট চার্জিং ফিচার সাপোর্টেড 4,400এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Motorola Edge 50 5G এর ভারতীয় লঞ্চ টাইমলাইন
Motorola পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের Motorola Edge 50 5G স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু আগস্টের শুরুতে এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘Crafted for the Bold’ ট্যাগলাইন সহ নতুন পেজে ‘কামিং সুন’ লেখা রয়েছে। এই নতুন পেজ আপকামিং Motorola Edge 50 5G স্মার্টফোনের, যা কিছু দিনের মধ্যেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
