ইউকে তে লঞ্চ হল Motorola Edge 50 Neo স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

বেশ কিছু দিন ধরে মোটোরোলা তাদের এজ 50 নিয়ো স্মার্টফোনটি সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে আসছিল। এবার মোটোরোলা তাদের Motorola Edge 50 Neo স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। কোম্পানির এই স্মার্টফোনটি ইউকে-তে সিঙ্গেল RAM এবং স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হিসেবে পেশ করা হয়েছে। একইসঙ্গে এটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 50 Neo এর দাম এবং সেল

  • Motorola Edge 50 Neo স্মার্টফোনটির সিঙ্গেল 12GB RAM + 512GB ভেরিয়েন্টের দাম 449.99 GBP (অর্থাৎ প্রায় 49,872 টাকা) রাখা হয়েছে।
  • এই স্মার্টফোনটি প্যানটোন কালার যেমন পয়েন্সিয়ানা, ল্যাটে, গ্রিসেল, এবং নটিক্যাল ব্লু তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
  • মোটোরোলা পক্ষ থেকে শীঘ্রই ভারত সহ অন্যান্য বাজারে Motorola Edge 50 Neo স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Motorola Edge 50 Neo এর পাওয়া যাবে নতুন ফিচার

Motorola Edge 50 Neo সিরিজের নতুন ফোন লঞ্চ করা হয়েছে। গত বছর এই সিরিজের অধীনে Edge 40 Neo ফোনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের জন্য জনপ্রিয় হয়েছিল। Edge 50 Neo ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি একটি নতুন এবং ফাস্ট চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 1,300 থেকে 3,000 নিটস পীক ব্রাইটনেস আপগ্রেড দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট পর্যন্ত সীমিত, এইরকম বেশ কিছু ডাউনগ্রেড রয়েছে। আগের মডেল Edge 40 Neo ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল।

Motorola Edge 50 Neo এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Motorola Edge 50 Neo ফোনটিতে 6.4ইঞ্চির 1.5K (2670 x 1220 পিক্সেল) pOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 3,000 নিটস পীক ব্রাইটনেস, গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: 12GB LPDDR4x RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া হয়েছে।

ক্যামেরা: এই ফোনটিতে অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন (OIS) ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা, 13MP আলট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা, 3x অপ্টিকল জুম সহ 10MP টেলিফটো লেন্স এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 68W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,310mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সফটওয়্যার: এই ফোনটিতে Hello UI এবং Android 14 সহ কাজ করে।

অন্যান্য: এই ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, MIL-STD 810H সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এছাড়া ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্পিকার, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here