Home খবর শুরু হল 50MP সেলফি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, 12GB RAM সহ Motorola স্মার্টফোনের সেল, জেনে নিন অফার এবং দাম

শুরু হল 50MP সেলফি ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, 12GB RAM সহ Motorola স্মার্টফোনের সেল, জেনে নিন অফার এবং দাম

গত সপ্তাহে Motorola Edge 60 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। এটি Edge 60 সিরিজের সবচেয়ে নতুন এবং দামি মডেল। এই ফোনটির দাম 29,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি Motorola Edge 60 Pro ফোনটি আগের Edge 50 Pro মডেলের আপগ্রেড ভার্সন হবে। এই ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি, IP68/IP69 প্রোটেকশন এবং অন্যান্য বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। আজ থেকে ফোনটির সেল শুরু হতে চলেছে এবং এখানে ফোনের সম্পূর্ণ ডিটেইলস দেওয়া হয়েছে।

Motorola Edge 60 Pro এর ভারতীয় সেল, অফার এবং দাম

ভেরিয়েন্ট দাম
8GB + 256GB 29,999 টাকা
12GB + 256GB 33,999 টাকা

 

Motorola Edge 60 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Motorola Edge 60 Pro ফোনে 6.7 ইঞ্চির সুপার এইডডি+ (1220p) কোয়াড কার্ভ পিওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 4500nits পীক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন (2712 x 1220 পিক্সেল), Pantone ভ্যালিডেটেড কালার ও স্কিনটোন, HDR10+ এবং 100% DCI-P3 কালার গামুট যোগ করা হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং ভেজা হাতে ব্যাবহারের জন্য ওয়াটার টাচ টেকনোলজি রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Motorola Edge 60 Pro ফোনে লেটেস্ট ডায়মেনসিটি 8350 এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G615 MC6 GPU রয়েছে।

ক্যামেরা: Motorola Edge 60 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি (OIS), 50MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো এবং 10MP টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

সফটওয়্যার: Motorola Edge 60 Pro ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছর OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 Pro ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 90W টার্বো পাওয়ার চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Motorola Edge 60 Pro ফোনে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন, ডুয়েল স্টেরিও স্পিকার (Dolby Atmos), ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI Key, USB টাইপ-C পোর্ট, 5G সাপোর্ট, Bluetooth 5.4, Wi-Fi 6E, NFC এবং মিলিটারি গ্রেড (MIL-STD-810H) ডিউরেবিলিটি রয়েছে।

Motorola Edge 60 Pro এর বিশেষত্ব

Motorola তাদের Edge 60 Pro ফোনটি AI ইন্ট্রিগ্রেশন লেবেলে নিয়ে গেছে। এই প্রথম কোনো স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফোনে Perplexity AI ব্যাবহার করেছে। এই ফোনের সঙ্গে বিনামূল্যে তিন মাসের Perplexity Pro সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে Moto AI এর মাধ্যমে Microsoft Copilot ইন্ট্রিগ্রেশন করা হয়েছে। একইসঙ্গে Motorola Edge 60 Pro ফোনটিতে Google এর Gemini Advanced এর তিন মাসের যুগলবন্দী এবং 2TB পর্যন্ত ক্লাউড স্টোরেজ দেওয়া হয়েছে। এটি ফোনের সঙ্গে বিনামূল্যে সেল করা হবে।