টেক কোম্পানি Motorola MWC 2026 ইভেন্টের মঞ্চে কোম্পানির মিড রেঞ্জ সেগমেন্টের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে Motorola Edge 70 Fusion নামের নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি এই ফোনটি গ্লোবাল ও ভারতের বাজারে আলাদা আলাদা ফিচার সহ সেল করবে। প্রসেসর, ব্যাটারি এবং কালার এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিষয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Motorola Edge 70 Fusion ফোনে কোয়াড কার্ভড ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলের কার্ভড গ্লাস সুন্দরভাবে রেয়ার প্যানেলে ব্লেন্ড হয়। এর ফলে হাতে ফোনটি যথেষ্ট স্লিম এবং প্রিমিয়াম ফিল দেয়। ফোনটির গ্লোবাল মডেলের থিকনেস মাত্র 7.2mm এবং ওজন প্রায় 177 গ্ৰাম। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Edge 70 Fusion ফোনটির সুরক্ষার জন্য এতে IP68 ও IP69 রেটিঙের সঙ্গে MIL-STD-810H সার্টিফিকেশন এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। এর ফলে ফোনটি জল ও ধূলোর পাশাপাশি আঘাত থেকেও সুরক্ষিত থাকবে।
Motorola Edge 70 Fusion ফোনে 6.78-ইঞ্চির কোয়াড কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1272p+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে 5,200nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম, ফলে কড়া রোদের মধ্যেও এই ফোনটি অনায়াসে ব্যাবহার করা যায়। সুন্দর অডিওর জন্য এতে ডুয়েল স্টেরিও স্পিকার সহ Dolby Atmos এবং Hi-Res Audio সাপোর্ট রয়েছে।
Motorola Edge 70 Fusion ফোনটির গ্লোবাল মডেলে Snapdragon 7s Gen 3 চিপসেট (TSMC N4 প্রসেস) দেওয়া হয়েছে, যা আগের জেনারেশনের তুলনায় ভালো পারফরমেন্স দিতে সক্ষম। Flipkart টিজার অনুযায়ী ফোনটির ভারতীয় ভার্সনে Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনের ভারতীয় মডেলে 7,000mAh থাকবে বলে জানা গেছে। আগামী 6 মার্চ ভারতে এই ফোনটি লঞ্চ হতে চলেছে।
ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Fusion ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony LYTIA 710 প্রাইমারি OIS সেন্সর এবং 13MP আলট্রা ওয়াইড+ ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 4K ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে Motorola AI স্যুট দেওয়া হয়েছে, যার সাহায্যে অন ডিভাইস কন্টেন্ট জেনারেশন, কন্টেক্সচুয়াল অ্যাসিস্টেন্স এবং সুন্দর ফটো প্রসেসিং করা যায়।
Motorola Edge 70 Fusion ফোনটি Pantone শেডে সেল করা হবে। এই ফোনটির Orient Blue, Sporting Green, Blue Surf, Country Air এবং Silhouette কালার অপশন লঞ্চ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি ল্যাটিন আমেরিকা, EMEA এবং এশিয়া-প্যাসিফিকের সিলেক্টেড বাজারে সেল করা হবে। এখনও পর্যন্ত এই ফোনটির দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
আগামী 6 মার্চ ভারতে অফিসিয়াল লঞ্চের সময় ফোনটির দাম জানা যাবে। যারা মিড রেঞ্জ সেগমেন্টে সুন্দর ক্যামেরা, চিপসেট এবং ডিজাইন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Motorola Edge 70 Fusion ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
