Home খবর 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Motorola Edge 70 Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হল Motorola Edge 70 Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Motorola তাদের Edge 70 সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি Motorola Edge 70 Plus নামে পেশ করা হয়েছে। এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত Extreme AMOLED ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি Snapdragon 7s Gen 3 চিপসেট সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 70 Plus ফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 70 Plus ফোনে 6.78 ইঞ্চির Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2772 x 1272 পিক্সেল Super HD রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এই ডিসপ্লের পীক ব্রাইটনেস 5,200nits। এই ফোনের স্ক্রিন HDR10+, 10-বিট কালার এবং 100 শতাংশ DCI-P3 কালার কভারেজ সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Pantone Validated Colors পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Motorola Edge 70 Plus ফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর রয়েছে। এই ফোনে 8GB LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে RAM Boost ফিচার যোগ করা হয়েছে, এর ফলে এই ফোনে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এছাড়াও মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Motorola Edge 70 Plus ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এতে 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা OIS, All Pixel Focus ও Ultra Pixel টেকনোলজি সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 2MP ম্যাক্রো লেন্স এবং একটি ডেডিকেটেড লাইট সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola Edge 70 Plus ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W TurboPower চার্জিং সহ 7.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, eSIM, Wi-Fi 6E, Bluetooth 6.0 এবং NFC রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Plus ফোনের দাম

Motorola Edge 70 Plus ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম £529.99 (প্রায় 67,761 টাকা) এবং €599.99 (প্রায় 65,918 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি Gray Lilac, Mountain View এবং Milky Blue কালার অপশনে সেল করা হবে। ইতিমধ্যে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 23 সেপ্টেম্বর থেকে এই ফোনের সেল শুরু হবে। সবচেয়ে বড় কথা প্রি-অর্ডার করলে ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই moto watch fit এবং moto tag 2 বান্ডিল পাবেন।