Home খবর Motorola লঞ্চ করল সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Moto Edge X30, এই স্মার্টফোনে পাওয়া যাবে সবচেয়ে অ্যাডভ্যান্স ফিচার

Motorola লঞ্চ করল সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন Moto Edge X30, এই স্মার্টফোনে পাওয়া যাবে সবচেয়ে অ্যাডভ্যান্স ফিচার

Motorola চিনে নিজের ফ্ল‍্যাগশিপ Moto Edge X30 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি‌কে কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Gen 1 চিপসেটে‌র সাথে পেশ করা হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটিকে 60MP এর সেল্ফি ক‍্যামেরা, 68W ফাস্ট চার্জিং, 50MP ডুয়াল ক‍্যামেরা, Android 12 OS এবং 144Hz AMOLED ডিসপ্লে‌র সাথে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে পাঞ্চ-হোল কাট‌আউট দেওয়া হয়েছে। এর সাথেই মোটোরোলা Moto Edge X30 Special Edition স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা সেন্সর‌ও দিয়েছে।

আরও পড়ুন: Google Search Trend 2021 : ভারতীয়‌রা IPL, নীরাজ চোপড়া এবং করোনা সম্পর্কে সব চেয়ে এই প্রশ্ন সার্চ করেছে

Moto Edge X30 এর স্পেসিফিকেশন্স

Moto Edge X30 স্মার্টফোনে 6.7-ইঞ্চির OLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশরেট 144Hz, টাচ স‍্যাম্পলিঙ রেট 576Hz এবং এই ডিসপ্লে‌র রেজল্যুশন 2400 × 1080 পিক্সেল। মোটোরোলা‌র এই স্মার্টফোনে সেন্টার পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Adreno GPU দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি কোয়ালকমের লেটেস্ট চিপসেট সহ লঞ্চ হ‌ওয়া প্রথম স্মার্টফোন। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি Android 12 OS এ আধারিত MyUI 3.0 তে রান করে। মোটোরোলা‌র এই স্মার্টফোনে 5,000mAh এর ব‍্যাটারি এবং 68W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি‌র জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi 6E, NFC, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। Moto Edge X30 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটিতে 50MP এর প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে 5MP এর আল্ট্রাওয়াই‌ড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP এর থার্ড সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 6,000mAh Battery সহ লো-বাজেটে লঞ্চ হল 4GB RAM এর স্মার্টফোন

Moto Edge X30 এর দাম

Moto Edge X30 স্মার্টফোনে‌র 8GB/128GB ভেরিয়েন্টটিকে চিনে 3,199 RMB (প্রায় 38,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এর সাথেই 8GB/256GB ভেরিয়েন্টটিকে 3,399 RMB (প্রায় 40,300 টাকা) দামে পেশ করা হয়েছে। আবার 12GB/256GB ভেরিয়েন্টটিকে 3,599RMB (প্রায় 42,700 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। Moto Edge X30 স্পেশাল এডিশন স্মার্টফোনটির 12GB/256GB ভেরিয়েন্টটিকে 3,999 RMB (প্রায় 47,500 টাকা) দামে পেশ করা হয়েছে। মোটোরোলা এই স্মার্টফোনটিকে ব্লু এবং হোয়াইট কালারে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন