Home খবর Snapdragon 750G SoC, 4GB র‍্যাম এবং android 11 এর সাথে Geekbench এ লিস্টেড হলো Motorola Moto G51

Snapdragon 750G SoC, 4GB র‍্যাম এবং android 11 এর সাথে Geekbench এ লিস্টেড হলো Motorola Moto G51

Motorola বিগত দিনে কিছু সিলেক্টেড মার্কেটে Moto G50 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিকে আপাতত এখন ভারতে পেশ করা হয়নি। Motorola আপাতত Moto G50 5G স্মার্টফোনে‌র ইন্ডিয়াতে লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। এখন মনে হচ্ছে যে মোটোরোলা Moto G50 এর সাক্সেসার Moto G51 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটিকে Geekbench এর ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। Motorola Moto G51 5G স্মার্টফোনে‌র লঞ্চের আগে স্পেসিফিকেশন্স, ফিচার সম্পর্কে ডিটেইল লিক হয়ে গেছে।

Motorola Moto G51 এর স্পেসিফিকেশন্স (Geekbench)

Motorola Moto G51 স্মার্টফোনটি কোম্পানির বাজেট 5G স্মার্টফোন হতে চলেছে। Geekbench এ মোটোরোলা‌র আপকামিং Moto G51 5G স্মার্টফোনটিকে 4GB র‍্যামের সাথে পেশ করা হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে মোটোরোলা‌র এই স্মার্টফোনটিকে 6GB র‍্যামের সাথেও পেশ করতে পারে। মোটোরোলা‌র এই ফোনটিকে Android 11 এর সাথে পেশ করা যেতে পারে। সম্ভবত Motorola G51 5G লঞ্চের পরেই Android 12 এর আপডেট পেয়ে যাবে।

পারফরম্যান্সের কথা বললে, মোটোরোলা‌র এই স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 750G SoC এর সাথে পেশ করা যেতে পারে। এই প্রসেসর‌টি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। এর সাথেই প্রসেসরটিকে 2.21GHz এর স্পীডে ক্লক করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই চিপসেটে Adreno 619 GPU দেওয়া হয়েছে। এর সাথেই গীকবেঞ্চের টেস্ট স্কোরের কথা বললে সিঙ্গেল কোর টেস্টে 543 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 1675 স্কোর পেয়েছে এই স্মার্টফোনটি।

Geekbench এর ওয়েবসাইটে আপাতত এই স্মার্টফোনে‌র এর বেশি তথ্য উপলব্ধ হয়নি। মোটোরোলা‌র এই স্মার্টফোনটি‌র লঞ্চের সময় হয়তো বাকি ব‍্যাটারী, ডিসপ্লে, ফাস্ট চার্জিং সম্পর্কিত তথ্য জানা যেতে পারে। আশা করা হচ্ছে যে Motorola খুব শীঘ্রই এই স্মার্টফোনে‌র টিজ করা শুরু করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন