টেক কোম্পানি Motorola তাদের প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন One Vision লঞ্চ করে দিয়েছে। ফোনটি লঞ্চের অনেক দিন আগে থেকেই একাধিক লিক সামনে এসেছিল, এখন এসবের সমাপ্তি টানলো কোম্পানি। Motorola One Vision পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সরযুক্ত। এই ফোনে কোম্পানি ব্র্যান্ডের নতুন নাইট ভিশন মোডও যোগ করেছে, যা লো লাইট ফোটোগ্ৰাফির জন্য অত্যন্ত উপযোগী।
Realme আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী 5জি ফোন, স্ন্যাপড্রাগন 855 প্রসেসরে করবে রান
দাম
Motorola One Vision এর দাম (প্রমোশনাল লঞ্চ প্রাইস) €299 (প্রায় 23,500 টাকা) ব্রাজিলে ইতিমধ্যে ফোনটির সেল শুরু হয়ে গেছে। আজ থেকে ফোনটি সৌদি আরব ও থাইল্যান্ডে সেল করা হবে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি ইউরোপসহ এশিয়ার কিছু দেশে লঞ্চের পরিকল্পনা করছে। যদিও ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। কোম্পানি ফোনটি স্যাফায়ার ব্লু ও ব্রোঞ্জ কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।
স্পেসিফিকেশন
Motorola One Vision এ 21:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2520 পিক্সেল। এছাড়া এই ফোনে 2.2 গিগাহার্টস অক্টাকোর Exynos 9606 প্রসেসর আছে। এতে 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
11 জুন ভারতে লঞ্চ হবে Honor 20 সিরিজ, জেনে নিন বিশেষত্ব
ফোটোগ্ৰাফির জন্য Motorola One Vision এর ব্যাক প্যানেলে ডুয়েল ফ্ল্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং লেন্স দেওয়া হয়েছে। এতে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, এ-জিপিএস, গ্লোনাস,।ইউএসবি টাইপ সি, 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসি ও ডুয়েল সিম (হাইব্রিড) দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে এবং এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাই কাজ করে।
এই খবরটি হিন্দিতে পড়তে এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুকে ফলো করতে এখানে ক্লিক করুন









