কিছু দিন আগেই মোটোরোলা তাদের Razr 50 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। গতকাল সন্ধ্যায় এই সিরিজের অধীনে আপকামিং স্মার্টফোন গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানিয়েছে। প্রকাশ্যে আসা নতুন টিজার অনুযায়ী আগামী 25 জুন Razr 50 সিরিজ চীন সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে। এই সিরিজের অধীনে Motorola Razr 50 এবং Motorola Razr 50 Ultra স্মার্টফোন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
Intelligence inside and out. Discover more on 06.25.2024. #FlipTheScript pic.twitter.com/y84930QeSc
— motorola (@Moto) June 17, 2024
Motorola Razr 50 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: TENAA লিস্টিং অনুযায়ী Motorola Razr 50 Ultra স্মার্টফোনে 1272×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এবং 4 ইঞ্চির কভার ডিসপ্লে সহ 1073.74 মিলিয়ন কালার ডিসপ্লে ডেপ্ত দেওয়া হতে পারে। এই ফোনের ইনার ডিসপ্লে 2640×1080 পিক্সেল রেজোলিউশন এবং 1073.74 মিলিয়ন কালার ডিসপ্লে ডেপ্ত সহ 6.9 ইঞ্চির কভার ডিসপ্লে যোগ করা হতে পারে। এই দুটি ডিসপ্লেতেই OLED ফিচার ব্যাবহার করা হতে পারে।
- প্রসেসর: Motorola Razr 50 Ultra স্মার্টফোনে 3.00GHz এর CPU ফ্রিকোয়েন্সি সাপোর্টেড অক্টা-কোর প্রসেসর দেওয়া হতে পারে বলে জানা গেছে। এটি Snapdragon 8s Gen 3 চিপসেট হতে পারে।
- স্টোরেজ: এই স্মার্টফোনে 128GB,256GB, 512GB, 1TB স্টোরেজ সহ 8,12, 16,18GB জিবি পর্যন্ত RAM দেওয়া হতে পারে।
- ব্যাটারি: Motorola Razr 50 Ultra স্মার্টফোনে 3800mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ক্যামেরা: Motorola Razr 50 Ultra স্মার্টফোনে দুটি 50MP রেয়ার সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
- ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 171.4×73.9×7.0 মিমি এবং ওজন 189 গ্রাম হবে বলে জানা গেছে।
Motorola Razr 50 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Motorola Razr 50 স্মার্টফোনে 6.9 ইঞ্চির ইনার ডিসপ্লে এবং 3.6 इंইঞ্চির ছোট কভার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই দুটি ডিসপ্লেতেই OLED প্যানেল ব্যাবহার করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
- প্রসেসর: এই ভ্যানিলা মডেলে MediaTek Dimensity 7300X চিপসেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে।
- ক্যামেরা: এই স্মার্টফোনে 50MP এবং 13MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 4200mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
