এই বছর মোটোরোলা তাদের রেজার সিরিজের অধীনে 50 এবং রেজার 50 আলট্রা দুটি মডেল লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের সংখ্যা বাড়িয়ে Razr 50s নামে নতুন মডেল পেশ করার জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 27 সেপ্টেম্বর Motorola Razr 50s স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কিন্তু ইতিমধ্যেই ফোনটি SoftBank সাইটে রিজার্ভেশনের জন্য রয়েছে এবং এর মাধ্যমে ফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।
Motorola Razr 50s এর ডিজাইন
ওয়েবসাইট অনুযায়ী Motorola Razr 50s ফোনটি কোয়ালা গ্রে, স্যান্ড ক্রিম এবং স্প্রিটজ অরেঞ্জ এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে ছবি দেখে মনে হচ্ছে রেজার 50 তুলনায় রেজার 50এস ফোনের ইনার এবং কভার ডিসপ্লেতে অত্যন্ত পাতলা বেজাল হবে। কভার ডিসপ্লে অ্যাস্পেক্ট রেশিও আগের মডেলের মতো হবে বলে মনে করা হচ্ছে। আবার ফোনটির ডায়মেনশন 74×171×7.3mm / 74×88×15.9mm এবং ওজন 188g হবে।
Motorola Razr 50s এর স্পেসিফিকেশন
SoftBank সাইটের মাধ্যমে Motorola Razr 50s ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।
| ইনার ডিসপ্লে | 6.9-ইঞ্চি (2640x1080px) |
| আউটার ডিসপ্লে | 3.6-ইঞ্চি (1056x1066px) |
| প্রসেসর | Dimensity 7300X |
| স্টোরেজ | 8GB+256GB |
| ক্যামেরা | 50MP / 32MP |
| ব্যাটারি | 4200mAh |
| ওএস | Android 14 |
- ডিসপ্লে: Motorola razr 50s স্মার্টফোনটিতে 6.9 ইঞ্চির FHD+ এমোলেড প্রাইমারি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 3,000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে 3.6 ইঞ্চির FHD+ এমোলেড কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, HDR10, ব্রাইটনেস যোগ করা হয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7300X (Octa-core) 2.5GHz + 2.0GHz চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে মালী-G615 MC2 GPU রয়েছে।
- স্টোরেজ: ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
- ক্যামেরা: এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। তবে রেয়ারে সেকেন্ডারি ক্যামেরা সম্পর্কে জানা যায়নি।
- ব্যাটারি: Motorola razr 50 ফ্লিপ ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: ফোনটিতে Android 14 সহ পেশ করা হবে। ফোনটিতে 3 বছরের OS এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য: Motorola razr 50 5G ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IPX8 রেটিং সহ দারুণ অডিও জন্য ডলবি অ্যাটমস এবং ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।









