Home খবর লঞ্চের আগেই SoftBank সাইটে রিজার্ভেশনের জন্য দেখা গেল Motorola Razr 50s স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

লঞ্চের আগেই SoftBank সাইটে রিজার্ভেশনের জন্য দেখা গেল Motorola Razr 50s স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

এই বছর মোটোরোলা তাদের রেজার সিরিজের অধীনে 50 এবং রেজার 50 আলট্রা দুটি মডেল লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের সংখ্যা বাড়িয়ে Razr 50s নামে নতুন মডেল পেশ করার জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 27 সেপ্টেম্বর Motorola Razr 50s স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কিন্তু ইতিমধ্যেই ফোনটি SoftBank সাইটে রিজার্ভেশনের জন্য রয়েছে এবং এর মাধ্যমে ফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Motorola Razr 50s এর ডিজাইন

ওয়েবসাইট অনুযায়ী Motorola Razr 50s ফোনটি কোয়ালা গ্রে, স্যান্ড ক্রিম এবং স্প্রিটজ অরেঞ্জ এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। অন্যদিকে ছবি দেখে মনে হচ্ছে রেজার 50 তুলনায় রেজার 50এস ফোনের ইনার এবং কভার ডিসপ্লেতে অত্যন্ত পাতলা বেজাল হবে। কভার ডিসপ্লে অ্যাস্পেক্ট রেশিও আগের মডেলের মতো হবে বলে মনে করা হচ্ছে। আবার ফোনটির ডায়মেনশন 74×171×7.3mm / 74×88×15.9mm এবং ওজন 188g হবে।

Motorola Razr 50s এর স্পেসিফিকেশন

SoftBank সাইটের মাধ্যমে Motorola Razr 50s ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।

ইনার ডিসপ্লে 6.9-ইঞ্চি (2640x1080px)
আউটার ডিসপ্লে 3.6-ইঞ্চি (1056x1066px)
প্রসেসর Dimensity 7300X
স্টোরেজ 8GB+256GB
ক্যামেরা 50MP / 32MP
ব্যাটারি 4200mAh
ওএস Android 14