Motorola তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আপকামিং ফোনটি Razr Flex নামে লঞ্চ করা হতে পারে। গত মাসে এই ফোনের প্রথম লিক প্রকাশ্যে এসেছিল। এবার বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং স্পেসিফিকেশন জানা গেছে। Motorola এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম এবং ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওয়াইড ফোল্ড Razr Flex ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Motorola Razr Flex ফোনের Geekbench লিস্টিং
Geekbench লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের নাম Razr Flex 27 বা Razr Flex 2027 হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি Motorola নর্থ আমেরিকা বাজারে তাদের বেশ কিছু ফোনে নামের সঙ্গে সাল উল্লেখ করা হয়। প্রি-রিলিজ ডিভাইসের লিস্টিং এবং ফোনের নাম সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
লিস্টিং অনুযায়ী প্রসেসিঙের জন্য আপকামিং Motorola Razr Flex ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। আগে যেসব রিপোর্টে ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়ার কথা বলা হয়েছিল, এই তথ্য সেগুলির চেয়ে আলাদা।
লিস্টিঙে আপকামিং ফোনটি 12GB RAM এবং Android 17 অপারেটিং সিস্টেম সহ দেখা গেছে। তবে কোম্পানি অন্য RAM এবং স্টোরেজ অপশনে ফোনটি লঞ্চ করতে পারে। Geekbench 6 টেস্টে আপকামিং Motorola ওয়াইড ফোল্ড ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 2,669 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 8,837 স্কোর পেয়েছে।
Motorola Razr Flex ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী Motorola Razr Flex ফোনটিতে 6.92 ইঞ্চির OLED প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2364 × 1728 পিক্সেল রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনের আউটার অংশে 4.97 ইঞ্চির সেকেন্ডারি OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে ফোনটি ওপেন না করেই খুব সহজেই একাধিক কাজ করা হবে।
ফটোগ্রাফির জন্য ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে দুটি 32MP ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য ফোনটি 25W ওয়্যারলেস চার্জিং ফিচার সহ পেশ করা হতে পারে। ফোনের ওজন প্রায় 215 গ্রাম হবে বলে জানা গেছে। আপকামিং ফোনটি Pantone Coriander এবং Pantone Dark Botanical Garden কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
কবে হতে পারে লঞ্চ?
Motorola এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Razr Flex ফোনের নাম, স্পেসিফিকেশন এবং লঞ্চ সংক্রান্ত তথ্য জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী ফোল্ডেবল ফোনটি ডিসেম্বর মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
যারা প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা Motorola Razr Flex ফোনটির লঞ্চের অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
