Home খবর ভারতে লাইভ হল Motorola Signature 27 ফোনের মাইক্রোসাইট, শীঘ্রই পেশ হবে Snapdragon 8 Elite Extreme Gen 6

ভারতে লাইভ হল Motorola Signature 27 ফোনের মাইক্রোসাইট, শীঘ্রই পেশ হবে Snapdragon 8 Elite Extreme Gen 6

শীঘ্রই ভারতের বাজারে মোটোরোলা তাদের Motorola Signature 27 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কারণ কোম্পানি তাদের ভারতীয় ওয়েবসাইটে আপকামিং ফোনের মাইক্রোসাইট লাইভ করে দিয়েছে। আগেই Motorola তাদের IMC 2026 ইভেন্টে ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানিয়েছিল। এবার মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে আগামী মাসের দিকে ফোনটি পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Signature 27 ফোনের মাইক্রোসাইট ডিটেইলস সম্পর্কে।

Motorola Signature 27 ফোনের স্পেসিফিকেশন

মাইক্রোসাইট অনুযায়ী Motorola Signature 27 ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে আরও ভালো থার্মাল ম্যানেজমেন্টের জন্য ডায়মন্ড-ইনফিউজড থার্মাল জেল এবং নতুন 3D ভেপার চেম্বার থাকবে। এই ফিচার গেমিং এবং হেভি প্রসেসিং চলাকালীন ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রন করতে সাহায্যে করবে।

কোম্পানি ক্যামেরা, কানেক্টিভিটি এবং গেমিঙের জন্য AI ফিচার সম্পর্কে উল্লেখ করেছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে এর চেয়ে বেশি তথ্য জানা যায়নি।

Motorola Signature 27 ফোনটিতে 50MP Sony LYTIA ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা গ্লোবাল  ভেরিয়েন্ট উপস্থিত ক্যামেরা মডিউলের মতো দেখাচ্ছে। ক্যামেরা সংক্রান্ত AI ফিচার ফোনের অংশ হবে, তবে ফোনের অন্যান্য ক্যামেরা সেন্সর এবং ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনও জানানো হয়নি।

ফোনটিতে এয়ারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম এবং গ্লাস-সিরেমিক ম্যাটেরিয়াল ব্যাবহার করা হবে। এতে ফ্লোইং কন্টোরের সঙ্গে টেক্সচার ফিনিশ দেওয়া হবে। কোম্পানি অটোমোটিভ ও স্পোর্টসওয়্যার ডিজাইন দ্বারা অনুপ্রাণিত Tactical Weave ফিনিশ এবং ব্রাশ টেক্সটাইলের থেকে অনুপ্রাণিত হয়ে ফিনিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Motorola Signature 27 ফোনটিতে Bang & Olufsen দ্বারা টিউন করা অডিও পাওয়া যাবে। এতে মিউজিক, মুভি, গেমিং এবং পডকাস্টের জন্য আলাদা-আলাদা সাউন্ড মোড দেওয়া হবে। তাই ইউজাররা তাদের প্রয়জনের হিসাবে অডিও উপভোগ করতে পারবেন।

Motorola Signature 27 ফোনের সম্ভাব্য দাম

Motorola Signature 27 ফোনটির ভারতীয় লঞ্চের সময় এর দাম সম্পর্কে জানানো হবে, তবে ভারতে ফোনটির প্রাথমিক দাম 1 লক্ষ্য টাকা রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট, দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি। যারা আগামী কয়েক মাসের মধ্যে নতুন মোটোরোলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন, তারা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।