Jio নিয়ে এল হাইটেক চশমা, জেনে নিন বিশেষত্ব

ইতিমধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির 43তম অ্যানুয়াল মিটিং (AGM) শুরু হয়ে গেছে। এই মিটিঙের মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছেন গুগল তাদের 33 হাজার 737 কোটি টাকা বিনিয়োগ করবে। তিনি আরও বলেন কোম্পানি দেশে তৈরি 5জি প্রযুক্তি ট্রায়ালের জন্য প্রস্তুত হয়ে গেছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রকল্পকে উৎসর্গ করে বানানো হয়েছে। এছাড়া কোম্পানি এক নতুন চশমা নিয়ে এসেছে যার নাম রাখা হয়েছে জিও গ্লাস।

পাওয়া যাবে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স

কোম্পানি তাদের স্মার্ট গ্লাসে হাই ক্লাস ভিজুয়াল এক্সপেরিয়েন্স দেওয়ার প্রতিশ্রুতি করেছে। ইভেন্টে এর ডেমোও দেখানো হয়েছে যেখানে আকাশ আম্বানি ও ঈশা আম্বানিকে ভিডিও কল করতে দেখা গেছে। জিও গ্লাসের সাহায্যে মুখে বলে একসাথে দুজনের সঙ্গে ভিডিও কল করা যাবে।

করা যাবে 30 ভিডিও কল

জিও গ্লাসে স্পীকার ও মাইক দেওয়া হয়েছে। এই স্মার্ট গ্লাসের অন‍্যতম বিশেষত্ব হল এর সাহায্যে ভিডিও কল‌ও করা যায়। প্রযুক্তিগত দিক থেকে দাঁড়িয়ে ভারতের বর্তমান সময়ে এটি নিঃসন্দেহে রিলায়েন্সের এক উল্লেখযোগ্য আবিস্কার। এই চশমা কোনো ফোনের সঙ্গে পেয়ার করে ইন্টারনেট‌ও ব‍্যবহার করা যায়। অর্থাৎ এই গ্লাসে যে কোনো অডিও এবং গান চালানো যাবে। এছাড়াও এর সাহায্যে 2ডি এবং 3ডি ভিডিও চ‍্যাট পর্যন্ত করা যাবে।

শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা

কোম্পানির কথা অনুযায়ী এই চশমা শিক্ষক এবং ছাত্রদের এক সঙ্গে একটি 3ডি ভার্চুয়াল রুমে আনা যাবে। আসলে জিও হলোগ্ৰাফিক ক্লাসকে এক‌ই সময়ে মিক্সড রিয়ালিটি ক্লাউডের সাহায্যে পরিচালনা করে। কোম্পানি জানিয়েছে জিও গ্লাসের সাহায্যে ভূগোল পড়া এখন নতুন ইতিহাস গড়ে তুলবে।

দাম

আপাতত কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এর দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এর দাম ও সেল সম্পর্কে ঘোষণা করা হবে। রিলায়েন্স আরও জানিয়েছে জিও মিট বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে সুরক্ষিত ভার্চুয়াল মিটিং অ্যাপ।

গুগলের বিনিয়োগ

কোম্পানির AGM 2020 এর মঞ্চে মুকেশ আম্বানি ঘোষণা করেছেন বিশ্বের অন‍্যতম কোম্পানি গুগল রিলায়েন্স জিওতে 7.7 শতাংশ বিনিয়োগ করেছে। জানিয়ে যাখি জিওতে বিনিয়োগ করা এত ছোট পরিমাণের দাম 33,737 কোটি টাকা। Google এবং Jio এবার এক সঙ্গে ভারতের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here