Netflix বর্তমানে স্ট্রিমিং এবং OTT প্ল্যাটফর্মের দুনিয়ায় সবথেকে বড় নাম। কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি মেল-ভিত্তিক ডিভিডি ভাড়া পরিষেবা হিসাবে শুরু হলেও 2007 সালে এটি একটি স্ট্রিমিং মিডিয়া পরিষেবাতে পরিনত হয়। বর্তমানে Netflix বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। Netflix সাবস্ক্রিপশন প্ল্যান ভারতে 2016 সালে চালু করা হয়েছিল। তখন থেকেই Netflix রেজলিউশন এবং স্ক্রিনের দিক থেকে অন্যান্য OTT প্ল্যাটফর্ম থেকে আলাদা। এই পোস্টে আপনাদের Netflix এর সাবস্ক্রিপশন প্ল্যানগুলির কথা জানাবো এবং আপনাদের এই দাম, সুবিধা এবং অফার সম্পর্কে একটি ধারণা দেব। এখানে আমরা সেরা মাসিক এবং বার্ষিক Netflix সাবস্ক্রিপশন প্ল্যান 2022 সম্পর্কেও কথা বলব।
Netflix Subscription Plans in India 2022
সামগ্রিকভাবে, আপনি Netflix এর মাসিক প্ল্যানগুলির সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন ধরণের কন্টেন্ট দেখতে পারবেন৷ এই পোস্টে আপনাদের ভারতে Netflix সাবস্ক্রিপশন প্ল্যানের দাম, অফার এবং সুবিধাগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো।
Netflix Subscription Plans
ভারতে Netflix এর চারটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। এই সমস্ত প্ল্যানের দাম আলাদা এবং উপলব্ধ সুবিধাগুলিও সম্পূর্ণ আলাদা। এই প্ল্যান গুলির দাম 149 টাকা, 199 টাকা, 499 টাকা, এবং 649 টাকা।
Netflix Mobile
Netflix মোবাইল মাসিক প্ল্যানের দাম 149 টাকা এবং Netflix মোবাইল বার্ষিক প্ল্যানের দাম 1,788 টাকা। এটি Netflix মোবাইল স্ট্রিমিং পরিষেবার সবচেয়ে সস্তা প্ল্যান৷ যা Netflix-এ SD (480p) রেজলিউশনে সমস্ত কনটেন্ট দেখায় এবং একবারে একটি স্ক্রীন সাপোর্ট করে। এই প্ল্যানটি শুধুমাত্র মোবাইল ফোন এবং ট্যাবলেটে ব্যবহার করা যাবে। এই প্ল্যানটি ল্যাপটপ এবং টিভিতে ব্যবহার করা যাবে না। এছাড়াও আপনি শুধুমাত্র একটি ডিভাইসে Netflix অ্যাপের মাধ্যমে সিনেমা এবং টিভি শো ডাউনলোড করতে পারবেন। আপনি যদি একটি সাশ্রয়ী মূল্যের এবং বেসিক Netflix প্ল্যান খুঁজে থাকেন, তাহলে Netflix মোবাইল সাবস্ক্রিপশন হল আপনার জন্য সেরা অপশন ।
Netflix Basic
Netflix Basic-এর মাসিক সাবস্ক্রিপশনের দাম 199 টাকা এবং Netflix Basic-এর বার্ষিক প্ল্যানের দাম 2,388 টাকা৷ এই প্ল্যানে, আপনি SD (480p) রেজলিউশনে Netflix-এর সমস্ত কনটেন্ট দেখতে পারেন। এছাড়াও, এই প্ল্যানটি একটি স্ক্রিন সাপোর্ট সহ আসে। আপনি আপনার স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং টিভিতে এই সাবস্ক্রিপশন নেওয়ার পরে কনটেন্ট দেখতে পারবেন। এমনকি আপনি স্মার্টফোন এবং ট্যাবলেটে কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।
Netflix Standard
Netflix স্ট্যান্ডার্ড মাসিক প্ল্যানের দাম 499 টাকা। এই স্ট্যান্ডার্ড প্ল্যানের বার্ষিক প্ল্যানের দাম 5,988 টাকা। এই প্ল্যানটি নেওয়ার পরে, Netflix সম্পূর্ণ HD (1080p) রেজলিউশনে সমস্ত কনটেন্ট অফার করে এবং একবারে 2টি স্ক্রীন সাপোর্ট করে৷ এই প্ল্যানের মাধ্যমে, আপনি আপনার স্মার্টফোন, ট্যাবলেট, টিভি বা ল্যাপটপ/কম্পিউটারে Netflix দেখতে পারবেন। এই প্ল্যানটির মাধ্যমে আপনারা সর্বাধীক 2টি পর্যন্ত ডিভাইসে Netflix অ্যাপের মাধ্যমে কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।
Netflix Premium
Netflix Premium প্ল্যানটি প্ল্যাটফর্মের সেরা মানের কনটেন্ট অফার করে, যা আল্ট্রা এইচডি (4K) এবং HDR সাপোর্ট সহ আসে৷ এটি একসাথে সর্বাধীক 4টি স্ক্রীন সাপোর্ট করে এবং সর্বাধীক 4টি ডিভাইসে Netflix অ্যাপ ব্যবহার করে সিনেমা এবং টিভি শো ডাউনলোড করা যায়। এর মাসিক প্ল্যানটির দাম 649 টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম 7,788 টাকা।
