চীনে লঞ্চ হল Redmi R80 5G স্মার্টফোন, 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ রয়েছে MediaTek প্রসেসর

শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চীনের বাজারে তাদের R সিরিজের নতুন Redmi R80m 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই লোয়ার মিড-সেগমেন্টের ফোনটিতে 6GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। নতুন রেডমি স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি, 13MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে যোগ করা হয়েছে। জানিয়ে রাখি রেডমি ভারতের বাজারে তাদের ‘আর’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করে না। তাই কোম্পানির Redmi R80m 5G ফোনটিও ভারতে লঞ্চের সম্ভাবনা যথেষ্ট কম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi R80m 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Redmi R80m 5G ফোনের দাম (চীন)

চীনের বাজারে Redmi R80m 5G ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়েছে। চীনে স্টোরেজ ভেরিয়েন্ট দুটির দাম 2,199 ইউয়ান এবং 2,599 ইউয়ান রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী যথাক্রমে 28,000 টাকা এবং 34,000 টাকার কাছাকাছি। বাজারে Redmi R80m 5G ফোনটি Phoenix Feather White, Leather-Textured Brown, Flowing Cloud Blue এবং Black কালার অপশনে সেল করা হবে। আগেই জানিয়েছি Redmi R80m 5G ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি।

Redmi R80m 5G ফোনের স্পেসিফিকেশন (চীন)

Redmi R80m 5G ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 2 বছর আগে এই প্রসেসরটি বাজারে লঞ্চ করা হয়েছিল, তাই ইউজারদের কিছুটা পুরোনো মনে হতে পারে। জানিয়ে রাখি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR4X RAM রয়েছে।

Redmi R80m 5G ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই বড় সাইজের স্ক্রিনে অসাধারণ ভিডিও ও কটেন্ট উপভোগ করা যাবে। রেডমি ফোনের LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 810nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে ব্লু লাইট, DC ডিমিং ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য রেডমি ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি অক্সিলরি লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের Redmi R80m 5G ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi R80m 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 4 বছরের ডিউরেবিলিটি আপডেট দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়া আনলক এবং সিকিউরিটির জন্য Redmi R80m 5G স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে
ডুয়েল ব্যান্ড Wi-Fi এবং Bluetooth 5.4 ফিচার রয়েছে।

যারা বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi R80m 5G ফোনটি ভালো বিকল্প হতে পারে। এছাড়া 6,000mAh ব্যাটারির দৌলতে কয়েক ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে 120Hz রিফ্রেশ রেটের জন্য দারুন ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। তবে ফটোগ্রাফি প্রেমীদের 13MP ক্যামেরা কিছুটা নিরাশ করতে পারে। একইসঙ্গে 2 বছরের পুরোনো প্রসেসর Redmi R80m 5G ফোনের খামতি হতে পারে।

আমরা আগেই জানিয়েছি Redmi R-Series শুধুমাত্র চীনের বাজারেই সেল করা হয়। চীনে এই সিরিজটি বড় ব্যাটারি এবং ডিসপ্লের পাশাপাশি সাধারণ পারফরমেন্স ও ক্যামেরা সহ লঞ্চ করা হয়। গত এপ্রিল মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া Redmi R70 5G এবং R70m 5G ফোনটিতেও একই ধরনের ফিচার দেখা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা Redmi R80m 5G ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তবে আগের R70m 5G ফোনটি 6,300mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। Redmi R80m 5G ফোনটি কম দামে বড় স্ক্রিন এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ স্মার্টফোন হিসাবে বর্তমান ইন্ডাস্ট্রি ট্রেন্ড বজায় রেখে পেশ করা হয়েছে। এই ফোনটি মূলত সোশ্যাল মিডিয়া ব্যাবহার বা কন্টেন্ট দেখার জন্য আদর্শ।

Redmi R80m 5G ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে যেসব ইউজাররা ভারতের বাজারে 25 হাজার থেকে 30 হাজার টাকা রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য 2026 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হওয়া Lava Virat Curve 5G স্মার্টফোনটি ভালো বিকল্প হবে। এই ফোনে FHD+ Curved AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা এবং Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে একই প্রাইস রেঞ্জের Samsung Galaxy F70 Pro 5G ফোনটিতেও Snapdragon 6 Gen 3 প্রসেসর, 6.7 ইঞ্চির 120Hz Super AMOLED ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারির মতো ফিচার পাওয়া যায়। এছাড়া Motorola Edge 70 Fusion ফোনটি একই দামে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 144Hz AMOLED ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি সহ সেল করা হয়।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here