
Xiaomi এর সাব-ব্রান্ড রেডমি তাদের হোম মার্কেট চীনের বাজারে Redmi R80 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ‘R’ টাইটেল সহ ফোনটিতে 6,000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 13MP ক্যামেরা, 6GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। Redmi R80 5G ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi R80 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi R80 5G ফোনের দাম (চীন)
চীনে Redmi R80 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage অপশনের দাম 1,899 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 24,000 টাকার কাছাকাছি। ফোনের 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট 2,199 ইউয়ান অর্থাৎ প্রায় 28,000 টাকা এবং 6GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 2,599 ইউয়ান অর্থাৎ প্রায় 34,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে রেডি ফোনটি Black, Phoenix Feather White, Leather-Textured Brown এবং Flowing Cloud Blue কালার অপশনে সেল করা হবে।
Redmi R80 5G ফোনের স্পেসিফিকেশন (চীন)
Redmi R80 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 810nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লেতে ব্লু লাইট, DC ডিমিং এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন রয়েছে।
Redmi ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ডায়মেনসিটি প্রসেসরটি 2 বছরের পুরোনো। R80 5G ফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi R80 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি অক্সিলরি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের স্মার্টফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Redmi R80 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য Redmi R80 5G ফোনটিতে 5GHz ডুয়েল-ব্যান্ড Wi-Fi এবং Bluetooth 5.4 এর মতো ফিচার যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
যারা বড় ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ সহ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi R80 5G স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 6,000mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে। Redmi R80 5G ফোনের HD+ ডিসপ্লে এবং 13MP এই প্রাইস সেগমেন্টে ইউজারদের কিছুটা খামতি মনে হতে পারে। রেডমির ‘আর সিরিজ’ ভারতের বাজারে সেল করা হয় না, তাই Redmi R80 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কিছু জানানো হবে না।
আমরা আগেই জানিয়েছি Redmi R-Series শুধুমাত্র চীনের বাজারেই সেল করা হয়। তাই কোম্পানির এই সিরিজ মিড রেঞ্জ স্পেসিফিকেশন এবং ফিচার সহ লঞ্চ করা হয়। এই সিরিজটিকে রেডি নাম্বার সিরিজের সমান বা তুলনামূলকভাবে কিছুটা নিচের র্যাঙ্কে রাখা হতে পারে। কোম্পানির এই সিরিজের অধীনে দৈনন্দিন সাধারণ ব্যাবহারের হিসাবে স্মার্টফোন পেশ করা হয়। তাই বড় ব্যাটারি, গেমিং এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য কোম্পানির Redmi K series এবং Redmi Note series এর স্মার্টফোন লঞ্চ করা হয়। Redmi R80 5G ফোনটি কম দামে বড় স্ক্রিন এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি সহ স্মার্টফোন হিসাবে বর্তমান ইন্ডাস্ট্রি ট্রেন্ড বজায় রেখে পেশ করা হয়েছে। এই ফোনটি মূলত সোশ্যাল মিডিয়া ব্যাবহার বা কন্টেন্ট দেখার জন্য আদর্শ।
তবে যেসব ইউজাররা ভারতের বাজারে 25 হাজার থেকে 30 হাজার টাকা রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য Snapdragon 6 Gen 3 প্রসেসর, 108MP Camera এবং Curved AMOLED ডিসপ্লে সহ Redmi Note 15 5G স্মার্টফোনটি ভালো বিকল্প হবে। অন্যদিকে একই প্রাইস রেঞ্জের Samsung Galaxy F70 Pro 5G ফোনটিতেও Snapdragon 6 Gen 3 প্রসেসর, 6.7 ইঞ্চির 120Hz Super AMOLED ডিসপ্লে এবং 6,000mAh ব্যাটারির মতো ফিচার পাওয়া যায়। এছাড়া Motorola Edge 70 Fusion ফোনটি একই দামে Snapdragon 7s Gen 4 প্রসেসর, 144Hz AMOLED ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি সহ সেল করা হয়।










