
OnePlus তাদের Turbo সিরিজের নতুন OnePlus Turbo 7 Pro স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং ফোনটি PYP110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং ফিচার প্রকাশ্যে এসেছে। অন্যদিকে ফোনের ইঞ্জিনিয়ারিং স্যাম্পলের মাধ্যমে 10,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। নিচে ফোনের সমস্ত লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Turbo 7 Pro ফোনের 3C লিস্টিং
চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে OnePlus Turbo 7 Pro ফোনটি PYP110 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটিতে 100W ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করবে। তবে সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি বা অন্যান্য ফিচার সম্পর্কে জানা যায়নি।
প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে আগের OnePlus Turbo 6 মডেলের তুলনায় আপকামিং ফোনটিতে চার্জিঙের ক্ষেত্রে বড় আপগ্ৰেড পাওয়া যাবে। জানুয়ারি মাসে Turbo 6 ফোনটি 9,000mAh ব্যাটারি এবং 80W চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছিল।
OnePlus Turbo 7 Pro স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আগের লিক অনুযায়ী OnePlus Turbo 7 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর 3nm SM8845 Pro প্রসেসর দেওয়া হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এটি Snapdragon 8 Gen 5 Pro প্রসেসর হতে পারে। তবে Qualcomm এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং প্রসেসরের নাম এবং ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
ফটোগ্রাফির জন্য ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে বড় সেন্সর ব্যাবহার করা হতে পারে। আপকামিং ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
আপকামিং OnePlus Turbo 7 Pro স্মার্টফোনের সবচেয়ে বড় ফিচার ব্যাটারি হতে পারে। আগের প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে জানা গিয়েছিল ফোনটিতে কমপক্ষে 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনের ইঞ্জিনিয়ারিং স্যাম্পলে 10,000mAh ব্যাটারি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
স্মার্টফোনটিতে 100W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে, তবে ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
OnePlus এর পক্ষ থেকে Turbo 7 Pro স্মার্টফোনের নাম, ফিচার এবং লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। লিক রিপোর্ট অনুযায়ী চীনের বাজারে Turbo সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। গেমিং পছন্দ করেন এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন এমন ইউজারদের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হচ্ছে। অদূর ভবিষ্যতে OnePlus Turbo 7 Pro স্মার্টফোনের সংক্রান্ত একাধিক তথ্য জানানো হবে।









