4500 টাকা ডিসকাউন্ট সহ সেল হচ্ছে নতুন vivo S2 5G স্মার্টফোন, রয়েছে 7050mAh ব্যাটারি এবং 3D Curved AMOLED ডিসপ্লে

সম্প্রতি ভিভো vivo S2 5G ফোনটির সেল শুরু হয়েছে। কিছুদিন আগেই ভারতের বাজারে vivo S2 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ভারতে ফোনটির সেল শুরু হয়ে গেছে। প্রাথমিক সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 4500 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই 5G ফোনটিতে 7050mAh battery, 50MP Camera, 3D Curved AMOLED ডিসপ্লে, 8GB RAM এবং MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হবে। অফার সহ এই ফোনটি 0 ডাউন পেমেন্টে কেনা যাবে।

vivo S2 ফোনের দাম

ভারতের বাজারে vivo S2 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ফোনটির টপ ভেরিয়েন্ট 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 44,999 টাকা দামে সেল করা হচ্ছে। নতুন ভিভো 5G ফোনটি Silk White, Sapphire Blue এবং Regal Bronze কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

vivo 5G ফোনের অফার

কোম্পানির পক্ষ থেকে Vivo S2 5G ফোনের দামে 10 শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ছাড়ের ফলে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলে 4,000 টাকা ছাড় পাওয়া যাবে। এক‌ইভাবে এই ফোনের 8GB+256GB ভেরিয়েন্টে 4,500 টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে। দেশের প্রায় সমস্ত ব্যাংক ও ফাইন্যান্স সার্ভিসের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য, অর্থাৎ যে কোনো ব্যাক্তি এই বেনিফিট পাবেন।

vivo S2 ফোনটি অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমেই সেল করা হবে। অন্যদিকে বেশ কিছু ভিভো পার্টনারের মাধ্যমে ফোনটি 5 মাসের Zero Down Payment সহ কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 1 বছরের Free Extended Warranty দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা vivo S2 ফোনটিতে জিও সিম ব্যাবহার করবেন, তাদের জিওর পক্ষ থেকে 18 মাসের জন্য 5000GB Cloud Storage এবং Google Gemini Pro এর Free Access দেওয়া হবে।

vivo S2 ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo S2 5G ফোনটিতে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,56,029 AnTuTu স্কোর পেয়েছে। এছাড়াও এই ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 23,000mm smart cooling area যোগ করা হয়েছে।

vivo S2 5G স্মার্টফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য LPDDR4X RAM টেকনোলজি রয়েছে। এই ফোনটির Extended RAM টেকনোলজির দৌলতে ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে UFS 3.1 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ভিভো ফোনটিতে 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

vivo S2 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000nits পীক ব্রাইটনেস এবং HDR10 সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ডিসপ্লেতে SGS Low Blue Light এবং Low Flicker সার্টিফিকেশন রয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পর‌ও চোখের তেমন ক্ষতি হবে না।

ফটোগ্রাফির জন্য vivo S2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

vivo S2 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7050mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark Battery বেঞ্চমার্ক স্কোর ছিল 14 ঘন্টা 57 মিনিট। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে Smart Charging Protection এবং Bypass Charging ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here