নতুন রূপে আসতে চলেছে বিদ্যুৎচালিত Bajaj Chetak Electric Scooter, দাম হবে বাজেটের মধ্যে

ভারতের মার্কেটে অত‍্যন্ত দ্রুত গতিতে Electric Vehicle এর আধিপত্য বেড়ে চলেছে। দেশের সাধারণ মানুষের মধ্যেও ক্রমেই Electric Car, Electric Scooter ও Electric Bike এর মত বিদ্যুৎচালিত গাড়ির প্রতি আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে Bajaj Chetak EV প্রস্ততকারী কোম্পানি Bajaj Auto আবারও দেশের মার্কেটে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আমাদের পাওয়া নতুন খবর অনুযায়ী এই আগামী স্কুটারটি বাজাজ চেতকের‌ই আপগ্ৰেডেড ভার্সন হিসেবে পেশ করা হবে।

আগামী Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার সম্পর্কে খবর পাওয়া গেছে বাজাজ অটো বর্তমানে তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের ওপর কাজ করছে এবং এটি Bajaj Chetak 2022 নামে লঞ্চ করা হবে। কোম্পানি বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণের জন্য পুণেতে নতুন ম‍্যানুফ‍্যাকচারিং ইউনিট শুরু করেছে বলে খবর পাওয়া গেছে এবং এখানেই কোম্পানির সমস্ত ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা হবে বলে জানা গেছে। এই নতুন EV production unit এর পাশাপাশি কোম্পানি আগামী এক বছরের মধ্যে 5 লক্ষ ইলেকট্রিক কার তৈরি করে বাজারে নামানোর টার্গেট নিয়েছে।

Bajaj Chetak Electric Scooter 2022

এখনও পর্যন্ত সামনে আসা রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ইলেকট্রিক স্কুটারের দাম বর্তমান চেতক ইভির তুলনায় সস্তা হবে। রিপোর্ট থেকে জানা গেছে এই নতুন বাজাজ স্কুটার 4.2kW পীক আউটপুট দিতে সক্ষম হবে। জানিয়ে রাখি বর্তমান Bajaj Chetak EV 2020 মার্কেটে প্রায় 1.48 লক্ষ টাকা দামে সেল করা হয়। কিন্তু এবার দেশের মধ্যেই নতুন ম‍্যানুফ‍্যাকচারিং ইউনিট চালু করার ফলে ইলেকট্রিক স্কুটারের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

Bajaj Chetak এর ফিচার

বর্তমান বাজারে উপস্থিত বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে IP67 রেটেড 3kWh এর ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব‍্যাটারি প‍্যাক ব‍্যবহার করা হয়। এছাড়া এই গাড়িতে ব‍্যবহৃত ইলেকট্রিক মোটর 4kW পাওয়ার এবং 16Nm পীক টার্ক জেনারেট করতে সক্ষম। একবার ফুল চার্জ করলে এই গাড়ি ইকো মোডে 90km পর্যন্ত রেঞ্জ দেয়। বিদ্যুৎচালিত এই ইলেকট্রিক স্কুটারে এল‌ইডি লাইটিং, ইলিউমিনেটেড সুইচগিয়ার, ব্লুটুথ এনেবলড ইনস্ট্রুমেন্ট কনসোল এবং স্মার্টফোন অ্যাপ ফাংশনের মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here