Home খবর 3 এপ্রিল Motorola লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন, ভারতে আসতে পারে Edge 50 Pro

3 এপ্রিল Motorola লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন, ভারতে আসতে পারে Edge 50 Pro

মোটোরোলার তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 3 এপ্রিল কোম্পানির নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের তরফ থেকে এখনও পর্যন্ত ফোনর নাম সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে 3 এপ্রিল ভারতে Motorola Edge 50 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির শেয়ার করা লঞ্চ ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

ভারতে Motorola Edge 50 Pro এর লঞ্চ ডিটেইলস

মোটোরোলার তরফ থেকে জানানো হয়েছে 3 এপ্রিল রাজধানী দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চে কোম্পানি তাদের নতুন প্রোডাক্ট ভারতীয় বাজারে লঞ্চ করবে। মোটোরোলা তাদের ডিভাইসটিকে Art এবং Intelligence মিশ্রণ বলে জানিয়েছে। ব্র্যান্ডের তরফ থেকে এখনও পর্যন্ত এই প্রোডাক্টের নাম সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এই দিন Motorola Edge 50 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে এই ফোনটি সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

Motorola Edge 40 Pro এর স্পেসিফিকেশন