Home টপ সংগ্রহ Bhediya, City of Dreams Season 3 সহ একাধিক সিনেমা এবং সিরিজ OTT তে রিলিজের জন্য প্রস্তুত, দেখে নিন তালিকা

Bhediya, City of Dreams Season 3 সহ একাধিক সিনেমা এবং সিরিজ OTT তে রিলিজের জন্য প্রস্তুত, দেখে নিন তালিকা

OTT প্ল্যাটফর্মে ইউজাররা প্রতি সপ্তাহে নতুন রিলিজ সিনেমা এবং ওয়েব সিরিজগুলি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আমরা আপনাদের প্রত্যেক সপ্তাহে OTT তে রিলিজ হওয়া সিনেমা এবং সিরিজগুলির সম্পর্কে আগে থেকেই জানিয়ে দি। এই সপ্তাহটিও কিন্তু OTT দর্শকদের জন্য চমৎকার হতে চলেছে। এই সপ্তাহে OTT প্ল্যাটফর্মে Bhediya, The Clearing , City of Dreams Season 3 সহ একাধিক ওয়েবসিরিজ এবং সিনেমা রিলিজ হবে। এই সিরিজ এবং সিনেমাগুলি Disney Plus Hotstar, Netflix এবং Amazon Prime Video তে দেখা যাবে৷

OTT তে রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ

Sirf Ek Bandaa Kaafi Hai

অপূর্ব সিং কারকি পরিচালিত Sirf Ek Bandaa Kaafi Hai সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি সিনেমা। রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী এই সিনেমায় একজন সৎ আইনজীবী P.C এর ভূমিকায় অভিনয় করেছেন।যে একজন অল্পবয়সী মেয়েকে ন্যায়বিচার পাওয়ানোর জন্য লড়াই করেন।

Bhediya

Bhediya হল একটি হরর কমেডি থ্রিলার সিনেমা যার OTT রিলিজের জন্য দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। বর্তমানে এই সিনেমাটি OTT-তে মুক্তির জন্য প্রস্তুত। অমর কৌশিক দ্বারা পরিচালিত এই সিনেমাটি অরুণাচল প্রদেশের জঙ্গলে শ্যুট করা হয়েছে যেখানে ভাস্কর শর্মাকে (বরুণ ধাওয়ান) একটি নেকড়ে কামড়ায় এবং তাকে চিকিৎসার জন্য পশু চিকিৎসক ডাঃ আনিকা (কৃতি স্যানন)-এর কাছে নিয়ে যাওয়া হয়।

City of Dreams Season 3

City of Dreams Season 3 আবারও ফিরে এসেছে তৃতীয় সিজন নিয়ে। এই সিরিজের প্রথম দুই সিজনই দর্শকদের মন জয় করেছিল। অন্যদিকে নাগেশ কুকুনুর পরিচালিত এই রাজনৈতিক ড্রামা সিরিজের নতুন সিজন আরও রোমাঞ্চকর হবে।

Crackdown Season 2

অ্যাকশন ক্রাইম সিরিজ Crackdown Season 2 রিলিজ হয়ে গেছে। এই স্পাই থ্রিলার সিরিজের দ্বিতীয় সিজনেও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এজেন্টদের টিমকে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে দেখবে যারা একটি ফ্লাইট হাইজ্যাক করে।

intertwined Season 2

লাতিন আমেরিকান সিরিজ intertwined এর দ্বিতীয় সিজনে মার্কোর সাথে আবার ভ্রমণ করার সময় এসে গেছে। এই সিজনে মার্কো একটি জাদুকরী ব্রেসলেটের সাহায্যে ভবিষ্যতে (1990 থেকে 2021) টাইম ট্রাভেল করেছে।

The Clearing

The Clearing হল একটি অস্ট্রেলিয়ান মনস্তাত্ত্বিক থ্রিলার ড্রামা সিরিজ যা J.P.Pomare এর In The Clearing উপন্যাস থেকে অনুপ্রাণিত। এটি মূলত 1960-এর দশক থেকে 1990-এর দশকে অস্ট্রেলিয়ায় বহু মানুষের জীবন ধ্বংসকারী কাল্টের ভয়াবহতার উপর ভিত্তি করে তৈরি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন