Home টপ সংগ্রহ OTT তে রিলিজ হল Bloody Daddy, Avatar : The Way of Water সহ একাধিক নতুন সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

OTT তে রিলিজ হল Bloody Daddy, Avatar : The Way of Water সহ একাধিক নতুন সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

OTT প্ল্যাটফর্মে প্রত্যেক সপ্তাহে ইউজাররা নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ এবং সিনেমা গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আর সেইজন্য আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে তথ্য দিই। এই সপ্তাহটিও OTT দর্শকদের জন্যও খুব ভালো হতে চলেছে। কারণ এই সপ্তাহে OTT প্ল্যাটফর্মে UP65, Bloody Daddy এর মতো সিনেমাগুলি রিলিজ হচ্ছে। এই সিনেমাগুলি Disney Plus Hotstar, Netflix এবং Amazon Prime Video তে দেখা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 200MP Camera স্মার্টফোন Realme 11 Pro+ 5G, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

এই সপ্তাহে OTT তে রিলিজ হবে এইসব সিনেমা

Bloody Daddy

শাহিদ কাপুরকে তার আসন্ন সিনেমা ‘Bloody Daddy’-তে অ্যাকশন অবতারে দেখা যাবে। এই সিনেমার ট্রেলার রিলিজের পর থেকেই দর্শকরা সিনেমাটির রিলিজের অপেক্ষায় রয়েছে। এই সিনেমাটি 9 জুন OTT-তে মুক্তি পাবে।

Avatar : The Way of Water

গত বছর বড় পর্দায় আলোড়ন তৈরি করার পর, এই হলিউড সিনেমাটি এবার OTT তে মুক্তি পেতে চলেছে৷ Avatar: The Way of Water এবার ভারতে Disney+ Hotstar-এ স্ট্রিম হতে চলেছে। এই সিনেমাটি ইংরেজি ছাড়াও, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দিতে স্ট্রিম হবে।

UP65

কমেডি-ড্রামা সিরিজ UP65 এর পরিচালক গগনজিৎ সিং। এই সিরিজটি বারাণসী ওরফে বেনারসকে ঘিরে আবর্তিত হয়েছে। নিখিল সাচানের বেস্টসেলার বইয়ের উপর বেস করে, এই অদ্ভুত এবং হাস্যকর গল্পটি ইন্ডোস ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) এ অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জীবন কাহিনি দেখানো হয়েছে।

Sarvam Shakthi Mayam

Sarvam Shakthi Mayam সিনেমাটি প্রদীপ মাদ্দালি পরিচালিত এবং সঞ্জয় সুরি ও সমীর সোনি নির্দেশিত একটি ড্রামা সিরিজ। এর কাহিনি একজন নাস্তিক লেখক (সমীর সোনি) এবং একটি পরিবারের প্রধানের (সঞ্জয় সুরি) যাত্রাকে ঘিরে দেখানো হয়েছে। তারা এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হন, যেটা তাদের দুজনকেই ভারতের 18টি মহাশক্তি পীঠে তীর্থযাত্রা করতে বাধ্য করে।

Arnold

শোয়ার্জনেগারের তিন পার্ট বিশিষ্ট ডকুমেন্টারি Arnold আপনার পছন্দ হতে পারে। এই সিনেমায় গ্রামীণ অস্ট্রিয়ার একটি বিনম্র ছেলের যাত্রা দেখানো হয়েছে করে, যিনি একজন বডি বিল্ডিং চ্যাম্পিয়ন, বিশ্ব বিখ্যাত হলিউড তারকা এবং ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর হয়েছিলেন।

Udeekan Teriyan

Udeekan Teriyan একটি ফ্যামিলি ড্রামা সিনেমা, যেখানে জাসবিন্দর ভাল্লা, সীমা কৌশল, পুখরাজ ভাল্লা এবং হারবি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমার কাহিনি সুখবিন্দর সিং সুখী নামে একজন বয়স্ক ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়েছে, যিনি তার নিখোঁজ স্ত্রীকে খুঁজছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন