Home টপ সংগ্রহ এই সপ্তাহে OTT তে রিলিজ হবে Ponniyin Selvan II সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

এই সপ্তাহে OTT তে রিলিজ হবে Ponniyin Selvan II সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

প্রতি সপ্তাহে ইউজাররা OTT প্ল্যাটফর্মে নতুন প্রকাশিত ওয়েব সিরিজ এবং সিনেমা গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তাই আমরা আপনাদের প্রতি সপ্তাহে নতুন OTT রিলিজ সম্পর্কে তথ্য দিই। এই সপ্তাহটিও ওটিটি দর্শকদের জন্যও দুর্দান্ত হতে চলেছে। OTT প্ল্যাটফর্মে Lust Stories 2, PS-2 এর মতো সিনেমা এবং ওয়েবসিরিজ লঞ্চ হতে চলেছে। এই ওয়েব সিরিজ এবং সিনেমাগুলি Disney Plus Hotstar , Netflix এবং Amazon Prime Video তে রিলিজ হতে চলেছে৷ আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G ফোনের সমস্ত স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

এই সপ্তাহে রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ

Lust Stories 2

Lust Stories 2-এর ট্রেলার লঞ্চের পর থেকেই এই ওয়েব সিরিজটির জন্য দর্শকরা অপেক্ষা করছিল। শেষমেশ এই অপেক্ষার অবসান হতে চলেছে। এবার এই সিরিজে প্রেম, ভালোবাসার পাশাপাশি লালসার গল্প দেখানো হবে। এতে মোট নয়জন দুর্দান্ত অভিনেতা ও চারজন বিখ্যাত পরিচালক রয়েছে এবং চারটি নতুন কাহিনি দর্শকদের দেখানো হবে।

The Night Manager 2

The Night Manager ওয়েব সিরিজের প্রথম সিজন হিট হওয়ার পর এবার আসছে দ্বিতীয় সিজন। চলতি সপ্তাহে ফ্যানদের অপেক্ষার অবসান ঘটবে। অনিল কাপুর এই সিরিজে একজন অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন।

Afwaah

চলচ্চিত্র প্রযোজক সুধীর মিশ্র নির্মিত Afwaah একটি থ্রিলার সিনেমা, যা দর্শকদের মাঝে ভিন্ন ধরনের গল্প নিয়ে কিছুদিন আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। ‘সিরিয়াস ম্যান’-এর পর নওয়াজউদ্দিনের সঙ্গে এটি সুধীরের দ্বিতীয় ছবি।

Lakadbaggha

এই সিনেমাটি অ্যানিমেল লার্ভাসদের নিয়ে তৈরি। 30 জুন OTT তে এই সিনেমাটির প্রিমিয়ার হবে। এই সিনেমায় একজন পশুপ্রেমীর গল্প দেখানো হয়েছে যিনি কলকাতায় একটি অবৈধ গবাদি পশু কেনাবেচার র‌্যাকেট খুঁজে বের করেন।

Jack Ryan

Jack Ryan এবার আগের চেয়ে আরও বিপজ্জনক মিশনে থাকবে। জনপ্রিয় আমেরিকান রাজনৈতিক-অ্যাকশন-থ্রিলার ওয়েব সিরিজ ‘Jack Ryan’-এর চতুর্থ ও শেষ পর্ব চলতি সপ্তাহেই রিলিজ হবে।

Ponniyin Selvan II

Ponniyin Selvan II হিন্দি এই সপ্তাহে OTT-তে রিলিজ হওয়ার কথা রয়েছে৷ এই সিনেমাটি Ponniyin Selvan এর দ্বিতীয় পার্ট। এই সিনেমাটি মণিরত্ন একটি সিনেমা হিসেবে তৈরি করেছিলেন কিন্তু গল্পটি এত দীর্ঘ হয়ে গিয়েছিল যে তিনি এই সিনেমাটি দুটি পার্টে রিলিজ করার সিদ্ধান্ত নেন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন