Home টপ সংগ্রহ এই সপ্তাহে OTT তে রিলিজের জন্য প্রস্তুত এই সব সিনেমা এবং সিরিজ

এই সপ্তাহে OTT তে রিলিজের জন্য প্রস্তুত এই সব সিনেমা এবং সিরিজ

OTT প্ল্যাটফর্মে প্রত্যেক সপ্তাহে ইউজাররা নতুন রিলিজ হতে চলা সিনেমা এবং সিরিজগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা OTT তে আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজগুলি সম্পর্কে জানাতে চলেছি। এই সপ্তাহটি ওটিটি দর্শকদের জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে। কারণ এই সপ্তাহে ওটিটিতে ‘Gaslight’ থেকে শুরু করে ‘United Kacche’ এর মতো একাধিক সিনেমা এবং সিরিজ রিলিজ হতে চলেছে। আরও পড়ুন: সুখবর! UPI ট্রানজেকশনে কোনো চার্জ লাগবে না, সরকারের তরফে স্পষ্ট করা হল পুরো বিষয়

চলতি সপ্তাহে OTT-তে আসছে এইসব সিনেমা এবং সিরিজ

Gaslight

বলিউড অভিনেতা সারা আলি খান অভিনীত Gaslight আগামী 31 মার্চ Disney Plus Hotstar এ রিলিজ হতে চলেছে। এই সিনেমায় সারা ছাড়াও চিত্রাঙ্গদা সিং ও বিক্রান্ত ম্যাসিকে দেখা যাবে। এই সিনেমাটি রমেশ তৌরানি, টিপস ফিল্মস লিমিটেড এবং অক্ষয় পুরী প্রযোজনা করেছেন এবং পবন কৃপলানি এর পরিচালক।

United Kacche

বহুদিন পরে OTT তে সুনীল গ্রোভারকে দেখা যাবে। এবার তিনি ZEE5-এ কমেডি ড্রামা ফিল্ম United Kacche নিয়ে আসছেন। এই ছবিটি মুক্তি পাবে 31 মার্চ। ব্রিটেনে প্রবাসীদের বিভিন্ন সমস্যাকে এই সিনেমায় হালকা চালে দেখানো হয়েছে। এই সিনেমায় সুনীল গ্রোভার তেজিন্দর ট্যাঙ্গো গিল নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। আরও পড়ুন: UPI পেমেন্ট একদম ফ্রি থাকবে, শুধুমাত্র PPI লেনদেন চার্জ করা হবে! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস

Murder Mystery 2

আপনি যদি হলিউডের কন্টেন্ট পছন্দ করে থাকেন, তাহলে জেরেমি গ্যারেলিকের পরিচালনায় তৈরি এই সিনেমাটি আপনার ভীষণ পছন্দ হবে। 31 মার্চ থেকে Netflix এ আসছে এই সিনেমাটি। এই সিনেমায় অ্যাডাম স্যান্ডলার, জেনিফার অ্যানিস্টন, এলেন কাওয়ার্ট এবং ট্রিপ ভিনসন প্রমুখ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

Virodh

MX player এ নতুন ক্রাইম শো Virodh 28 মার্চ থেকে স্ট্রিম হবে। এই শোতে পশ্চিম উত্তর প্রদেশের অবৈধ খনির ব্যবসা তুলে ধরা হয়েছে। গল্পের প্রধান চরিত্র ক্রীড়াবিদ কাজরি, যার বাবা ও ভাইয়ের হত্যার পর তার সম্পূর্ণ জীবন বদলে যায়। আরও পড়ুন: দেখে নিন 700 টাকাযর কম বাজেটে 5টি সেরা ফিচার ফোনের তালিকা

Copycat Killer

এটি জাপানি উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পের একটি সিরিজ যা 31 মার্চ OTT প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পাবে। এই সিরিজে একজন বুদ্ধিমান খুনি এবং প্রসিকিউটরের মধ্যে ইঁদুর এবং বিড়ালের খেলা দেখানো হয়েছে। তবে এই সিরিজটি চীনা ভাষায় রিলিজ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন