বর্তমানে স্মার্টফোনের দাম ক্রমশ বেড়ে চলেছে। যারা কম বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহে দেশের বাজারে বেশ কিছু নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ভারত ছাড়া গ্লোবাল মার্কেটেও এই সপ্তাহে কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হবে। 20 এপ্রিল থেকে 26 এপ্রিলের মধ্যে আসন্ন মোবাইলের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Tecno Pop X 5G
লঞ্চ ডেট – 20 এপ্রিল
20 এপ্রিল ভারতে Tecno Pop X 5G ফোনটি লঞ্চ করা হবে। 6GB RAM সহ এই ফোনে 12GB Virtual RAM ফিচার দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটিতে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি এবং IP64 Pro রেটিং পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে USRP 3.0 টেকনোলজি থাকবে, যা নেটওয়ার্ক স্পীড 8X পর্যন্ত বাড়াতে সক্ষম।
Redmi A7 4G
লঞ্চ ডেট – 21 এপ্রিল
21 এপ্রিল ভারতে Redmi A7 সিরিজের অধীনে Redmi A7 4G ফোনটি পেশ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে বড় ব্যাটারি সহ এই সস্তা ফোনটিতে 6300mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.9-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এই ফোনটিতে 4 জেনারেশন OS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে Circle to Search এবং বিভিন্ন AI এডিটিং ফিচার থাকবে।
Motorola Edge 70 Pro
লঞ্চ ডেট – 22 এপ্রিল
22 এপ্রিল ভারতের বাজারে Motorola Edge 70 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরের পাশাপাশি 12GB LPDDR5X RAM দেওয়া হবে। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4600mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হবে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.8-ইঞ্চির 1.5K ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে Sony LYT710 সেন্সর দেওয়া হবে। এছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি যোগ করা হবে।
OPPO Find X9s Pro
লঞ্চ ডেট – 21 এপ্রিল (চীন)
আগামী 21 এপ্রিল চীনে OPPO Find X9s Pro ফোনটি পেশ করা হবে এবং ভবিষ্যতে ফোনটি ভারতেও সেল করা হবে। এই ফোনে 6.32 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 9500 চিপসেট এবং 16GB RAM দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,025mAh ব্যাটারি থাকতে পারে।
OPPO Find X9 Ultra
লঞ্চ ডেট – 21 এপ্রিল (চীন)
21 এপ্রিল চীনের বাজারে OPPO Find X9 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটির কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে 200MP + 50MP + 200MP + 50MP সেন্সর ব্যাবহার করা হতে পারে, এতে Sony LYT901 প্রাইমারি সেন্সরের সঙ্গে Sony LYT600, OmniVision OV52A 3x এবং Samsung JNL 10x লেন্স থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ 7050mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
Honor 600
লঞ্চ ডেট – 23 এপ্রিল (গ্লোবাল)
আগামী 23 এপ্রিল ফ্রান্সে Honor 600 5G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 8GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ফটোগ্রাফির জন্য এতে 200MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে 60W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে।
Honor 600 Pro
লঞ্চ ডেট – 23 এপ্রিল (গ্লোবাল)
23 এপ্রিল গ্লোবাল মার্কেটে Honor 600 Pro ফোনটি 12GB RAM এবং Qualcomm Snapdragon 8 Elite Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এতে 200MP প্রাইমারি + 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
