0স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি LG জাপানের মার্কেটে তাদের নতুন স্মার্টফোন Style 3 লঞ্চ করেছে। শোনা যাচ্ছে এই ফোনটি কোম্পানির LG V40 ThinQ এর একটি নতুন ভেরিয়েন্ট। তবে এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: Exclusive: Infinix এবং TECNO আনতে চলেছে সস্তা স্মার্ট টিভি, প্রতিযোগিতা বাড়ল Xiaomi ও Realme এর
LG Style 3 দাম ও সেল
কোম্পানি তাদের নতুন স্মার্টফোন LG Style 3 এর দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির দাম সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। একইভাবে ফোনটির সেল সম্পর্কেও কিছু বলা হয়নি। কিন্তু জাপানের নেটওয়ার্ক অপারেটর এনটিটি ডোকোমো তাদের ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে বুঝিয়ে দিয়েছে ফোনটি খুব তাড়াতাড়ি জাপানের মার্কেটে সেল করা হবে।
LG Style 3 এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের LG Style 3 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনটিতে 1440 × 3120 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.1 ইঞ্চির কিউএইচডি+ ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। এই ফোনে কোম্পানি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন: ভারতে ডিসকন্টিনিউ হল Samsung Galaxy M10, M10s এবং M20
ফোটোগ্ৰাফির জন্য LG Style 3 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। এছাড়া এই ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
LG Style 3 তে কানেক্টিভিটি ফিচার হিসেবে 4জি ভোএলটিই, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এমএম হেডফোন জ্যাক, ওয়াইফাই 802.11 এসি, ব্লুটুথ 5.0, জিপিএস/ এ-জিপিএস এবং এনএফসি আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 3,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: লিক হল OPPO Find X2 Lite এর ফুল স্পেসিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ
প্রসঙ্গত জানিয়ে রাখি LG এর অফিসিয়াল ওয়েবসাইটে কোম্পানির একটি আপকামিং ফোনের ফোটো শেয়ার করা হয়েছিল। সাইটে কোম্পানির এই ফোনটি হোয়াইট কালার ভেরিয়েন্টে দেখানো হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 3D Arc ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ডিসপ্লে কার্ভড এজ দেখানো হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









