11 মে লঞ্চ হবে 5,000mah ব্যাটারিসহ nokia C22 স্মার্টফোন, সিঙ্গেল চার্জে তিন দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে

Highlights

  • Nokia c22 ভারতে প্রায় 10,000 টাকা দামে লঞ্চ করা যেতে পারে।
  • এই ফোনটি Charcoal, Purple এবং Sand কালার অপশনে লঞ্চ হবে।
  • এই ডিভাইসটিতে 2GB ভার্চুয়াল RAM এর অপশন থাকবে।

HMD Global দুদিন পর অর্থাৎ 11 এপ্রিল তাদের নতুন বাজেট ফোন লঞ্চ করতে প্রস্তুত। কোম্পানি Nokia C22 ভারতের মার্কেটে লঞ্চ করবে। কোম্পানি তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ভারতে ইতিমধ্যেই Nokia এর নতুন C-সিরিজ ফোন MWC 2023 এ লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে

টুইটার হ্যান্ডেলে প্রকাশিত টিজার ভিডিওতেও ফোনটির প্রথম ঝলক দেখা গেছে। এছাড়াও Nokia এর নতুন ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে ফোনটির প্রায় সব স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Nokia C22 ফোনের স্পেসিফিকেশন

  • প্রসেসর এবং OS: এই Nokia ফোনটি Android 13 ‘Go’ ভার্সনে কাজ করবে। এগুলির মধ্যে, Google Go অ্যাপগুলি ডাউনলোড এবং ইনস্টল করা যেতে পারে, যা কম RAM এবং স্টোরেজেও সহজে প্রসেস করবে। Nokia C22 এবং C32 ফোনে প্রসেসিং এর জন্য Unisoc SC9863A প্রসেসর দেওয়া হবে।
  • RAM এবং স্টোরেজ: এই 2 GB RAM + 64 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 2GB ভার্চুয়াল র‍্যামের অপশন রয়েছে। শুধু তাই নয়, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Nokia C22 ফোনে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকতে পারে। শুধু তাই নয় সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের ফ্রন্টে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। তবে কোম্পানির তরফে এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এটি বলা হয়েছে যে এই ব্যাটারি 10W চার্জিংয়ের সাথে কাজ করবে এবং সিঙ্গেল চার্জে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
  • অন্যান্য: Nokia C22 ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এর সাথে এই মোবাইল ফোনে 3.5mm জ্যাক এবং FM রেডিওর মত ফিচার থাকবে।

কোম্পানি এখনও এই ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানায়নি। তবে অনুমান করা হচ্ছে যে Nokia C22 ফোনে 20:9 রেশিও এবং 1600×720 পিক্সেল রেজলিউশনসহ একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। আরও পড়ুন: 19GB RAM এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল POCO F5 স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

Nokia C22 স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

Nokia C22 ফোনটি ইউরোপে EUR 109 (অর্থাৎ 9,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। তাই আশা করা হচ্ছে যে এই ফোনটি ভারতে প্রায় 10,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি Charcoal, Purple এবং Sand কালার অপশনে আনা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here