টেক কোম্পানি নোকিয়া গত আগস্ট মাসে ভারতীয় বাজারে আধিপত্য বিস্তারের জন্য এক সঙ্গে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি ভারতে Nokia 5.3 ও Nokia C3 স্মার্টফোনের সঙ্গে Nokia 125 ও Nokia 150 ফিচার ফোন মার্কেটে পেশ করেছিল। এর মধ্যে Nokia C3 ফোনটি মাত্র 7,499 টাকা দামে লো বাজেটে লঞ্চ করা হয়। এবার কোম্পানি তাদের ফ্যানদের জন্য এই সস্তা ফোনটির দাম আরও কমিয়ে দিয়েছে।
আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে 48MP ক্যামেরাযুক্ত Vivo Y51, দাম হবে 20,000 টাকার কম
কোম্পানির পক্ষ থেকে তাদের Nokia C3 ফোনটির দাম কমানো হয়েছে। ভারতে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ আছে। কোম্পানি ফোনটির 2 জিবি র্যাম ভেরিয়েন্ট 7,499 টাকা দামে লঞ্চ করেছিল যা এখন কমিয়ে 6,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির 8,999 টাকা দামে লঞ্চ হওয়া 3 জিবি র্যাম ভেরিয়েন্ট এখন 7,999 টাকা দামে সেল করা হবে।

Nokia C3
কোম্পানি তাদের লো বাজেটের Nokia C3 ফোনটি নচ লেস বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। 18:9 আসপেক্ট রেশিওযুক্ত এই ফোনে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.99 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। ডিসপ্লের দুই সাইডে সরু বেজল আছে এবং ওপর ও নিচে চওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। এই ওপরের চিন পার্টে স্পীকার ও সেলফি ক্যামেরা এবং নিচের অংশে Nokia এর ব্র্যান্ডিং রয়েছে।
আরও পড়ুন: Vi নিয়ে এল 150GB ডেটাওয়ালা নতুন প্ল্যান, আনলিমিটেড কলের সঙ্গে পাওয়া যাবে অন্যান্য বেনিফিট
কোম্পানির পক্ষ থেকে Nokia C3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে Unisoc SC9863A চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে IMG8322 জিপিইউ আছে। ভারতে এই ফোনটি 2 জিবি র্যামের সঙ্গে 16 জিবি মেমরি ও 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Nokia C3 এর ব্যাক প্যানেলে একটি ক্যামেরা লেন্স ও একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে। ফোনের ব্যাক প্যানেলে মাঝ বরাবর ভার্টিক্যাল শেপে অবস্থিত এই ক্যামেরা সেটআপে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
আরও পড়ুন: Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত
Nokia C3 একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যার মধ্যে দুটি ন্যানো সিমের সঙ্গে একটি 400 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। এতে 4জি ভোএলটিইর পাশাপাশি সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার ও 3.5 এমএম হেডফোন জ্যাক আছে। সিকিউরিটির জন্য Nokia C3 এর ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,040 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি Nordic Blue ও Sand কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










