গেমিং ফোনের পরিভাষা বদলাতে আসছে Nokia G10, লঞ্চের আগেই দেখে নেওয়া যাক কি কি ফিচার্স থাকবে

গেমিং স্মার্টফোন এর বাড়ন্ত মার্কেট দেখে এখন নোকিয়া এর ফোন ম‍্যানুফ‍্যাকচারিং কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল ও তাদের নতুন গেমিং সেন্ট্রিক ফোনের পর্দাফাস করতে চলেছে। সামনে আসা তথ‍্য অনুযায়ী কোম্পানি Nokia-G সিরিজের অন্তর্গত নতুন হ‍্যান্ডসেট লঞ্চ করবে। এই তথ‍্যটি জানা গেছে টেক ওয়েবসাইট NokiaPowerUser এর দ্বারা। রিপোর্টে জানানো হয়েছে যে HMD Global এর এই ফোনকে Nokia G10 এই নামের সাথে পেশ করা হবে। এই ফোনের সাথে কোম্পানি তাদের জি-সিরিজ‌ও পেশ করবে। এর আগে ফোনটিকে অনলাইন মডেল নাম্বার TA-1334 এর সাথে দেখা গেছে। আসুন ফোনটি সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই।

Nokia G10 এর লিক স্পেসিফিকেশন্স

NokiaPowerUser এর রিপোর্টে দাবি করা হয়েছিল যে G-সিরিজের মধ্যে আসা Nokia G10 এ একটি অক্টাকোর চিপসেট থাকবে। এছাড়া ফোনে 6.4 ইঞ্চির ডিসপ্লে সাপোর্ট থাকবে। অথচ এখনো ফোনের রিফ্রেশ রেট আর রেজিউলেশনের সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। রিপোর্টে বলা হয়েছে ফোনে কোয়াড ক‍্যামেরা সেটাপ থাকবে ব‍্যাকে। এই সেটাপে 48MP এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া রিপোর্টে বাকি তিনটি সেন্সর সম্বন্ধে কোনো তথ্য জানানো হয়নি। আশা করা যায় ফোনে আল্ট্রাওয়াইড, ডেপ্থ আর ম‍্যাক্রো লেন্স থাকবে।

NokiaMob এর অনুযায়ী Nokia G10 কে কোম্পানি এর Russia এর ওয়েবসাইট এ লিস্ট করে দেওয়া হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে যে ফোনে 4GB এর র‍্যাম আর 64GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকবে। এছাড়া ফোনটিকে ব্লু কালার অপশন এর সাথে লিস্ট করা হয়েছে।

এখন নোকিয়া জি10 সম্পর্কে আমাদের কাছে এটুকুই তথ‍্য আছে। কিন্তু আশা করা যাচ্ছে আগামী কিছু দিনে এই ডিভাইসটি সম্পর্কে অনেক তথ‍্য‌ই সামনে আসবে। অথচ এইচ‌এমডি গ্লোবাল এখনো পর্যন্ত নোকিয়া জি-সিরিজ বা জি 10 লঞ্চ সম্পর্কে আধিকারিক ঘোষণা করেনি।

Nokia 6300

জানিয়ে দিই গত কয়েক দিনের মধ্যে Nokia 6300 এর ইন্ডিয়া লঞ্চ সম্পর্কিত তথ্য সামনে এসেছে। রিপোর্টে অনুমান করা হয়েছিল যে নোকিয়া 6300 4জি ফোন যা আগামী দিনে ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ইন্ডিয়াতে 5,000 টাকার থেকেও কম হবে। মনে করিয়ে দিই ভারতে আগে থেকেই মজুদ Nokia 53100 আর Nokia 215 4G ফিচার্স ফোন 4,000 টাকার থেকেও কম বাজেটে উপলব্ধ আছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here