Home খবর নতুন টিজারের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত

নতুন টিজারের মাধ্যমে প্রকাশ্যে এল Nothing Phone (3) ফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত

Nothing তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Nothing Phone (3) ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে ফোনের প্রথম টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি আগেই কোম্পানির পক্ষ জানানো হয়েছে 2025 সালের জুলাই মাসে ফোনটি লঞ্চ করা হবে এবং Flipkart এর মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nothing Phone (3) ফোনের ডিটেইলস সম্পর্কে।

Nothing Phone (3) এর টিজার

টিজারের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। জানিয়ে রাখি এর আগেও কোম্পানির পক্ষ থেকে ফোন ফ্লিপকার্টের মাধ্যমে পেশ করা হয়েছে।

Nothing Phone (3) এর সম্ভাব্য ফিচার

Nothing Phone (3) এর সম্ভাব্য দাম

ব্র্যান্ডের হেডের বক্তব্য অনুযায়ী আপকামিং Nothing Phone (3) ফোনটি ইউকেতে দাম প্রায় 800 পাউন্ড (অর্থাৎ প্রায় 1,064 আমেরিকা ডলার / 90,510 টাকা) হতে পারে। অন্যদিকে জানিয়ে রাখি Nothing Phone (2) ফোনের 12GB + 256GB স্টোরেজ অপশন ইউকেতে 629 পাউন্ড (অর্থাৎ প্রায় 836 আমেরিকা ডলার / 71,185 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল এবং ভারতে এই ফোনের দাম 49,999 টাকা রাখা হয়েছিল। তাই Phone (3) ফোনটি AI ফিচার সহ 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।