Nothing এর CEO Carl Pei সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে পোস্ট করে স্মার্টফোন ইন্ডাস্ট্রি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি 2026 সালে ক্রমবর্ধমান মেমরি দাম এবং এর ফলে স্মার্টফোনের দাম সম্পর্কে সচেতন করেছেন। ব্র্যান্ড হেডের বক্তব্য অনুযায়ী মার্চ মাস শেষ হওয়ার আগেই Nothing এর আপকামিং ‘বেশ কিছু প্রোডাক্টে’ UFS 3.1 স্টোরেজ দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি Carl Pei কোনো ডিভাইসের নাম না নিয়েই এই তথ্য শেয়ার করেছে, তবে রিপোর্ট অনুযায়ী তিনি Nothing Phone (4a) সিরিজের দিকে ঈশরা করছেন বলে মনে করা হচ্ছে। মনে করিয়ে দিই গত বছর মার্চ মাসের শুরুতেই Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই এই ফোনগুলির সাক্সেসার অর্থাৎ Phone (4a) এবং Phone (4a) Pro ফোনগুলি এই সময়ই লঞ্চ করা হতে পারে।
গত বছরের Nothing এর Phone (3a) সিরিজে UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছিল। তখন কোম্পানি জানিয়েছিল খরচ বাঁচানোর জন্য নয় ‘যেখানে প্রয়োজন সেখানে রিসোর্স বাড়ানোর জন্য’ এই সিধান্ত নেওয়া হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে তখন আরও বলা হয়েছিল খাতায় কলমে UFS 3.1 স্টোরেজ বেশি ভালো মনে হলেও, দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে সফটওয়্যার অপ্টিমাইজেশন, ব্যাটারি লাইফ এবং ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে উপযোগিতা যথেষ্ট সীমিত। অথচ এখন প্রায় বছর খানিক পর জখন স্বয়ং Carl Pei UFS 3.1 টেকনোলোজি নিয়ে কথা বলেছেন, তখন ব্র্যান্ডের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি Carl Pei জানিয়েছেন বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। AI ডেটা সেন্টারে প্রচুর পরিমাণে বিনিয়োগের জন্য ক্রমশ RAM এবং মেমরি দাম বৃদ্ধি পাচ্ছে। এবার কোম্পানির কাছে 30 শতাংশ দাম বাড়ানোর বা স্পেসিফিকেশন কমানোর পথ খোলা রয়েছে। “2026 সালে কম দামে বেশি স্পেসিফিকেশন” সহ স্মার্টফোন লঞ্চ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
এই বয়ান দেখে মনে করা হচ্ছে Nothing Phone (4a) সিরিজের ক্ষেত্রে হয়ে স্পেসিফিকেশন আগের জেনারেশনের তুলনায় ডাউনগ্রেড করা হবে অথবা দাম বৃদ্ধি করা হবে। Carl Pei জানিয়েছেন এই পরিস্থিতিতে Nothing এর জন্য লাভজনক, কারণ কোম্পানি শুরু থেকেই স্পেসিফিকেশনের রেসে অংশগ্রহণ করার বদলে ইউজার এক্সপিরিয়েন্স, ডিজাইন এবং ফোনের ‘লুক এবং ফিল’ এর ওপর নজর দিয়ে এসেছে।
এখনও পর্যন্ত সেল ডেটা দেখলে বোঝা যায় ইউজারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মিড রেঞ্জ সেগমেন্টে স্পেসিফিকেশন এবং দামের সঠিক ব্যালেন্স সহ একটি ডিভাইস। তাই Nothing Phone (4a) সিরিজ UFS 3.1 স্টোরেজ সহ লঞ্চ হলে ঠিকঠাক বলেই মনে করা হচ্ছে। তবে এই সিরিজের দাম এবং স্পেসিফিকেশন কেমন হবে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত Nothing এর পক্ষ থেকে Phone (4a) সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জানানো হয়নি, তবে Carl Pei এর পোস্ট অনুযায়ী আপকামিং Nothing এর ফোনগুলি আগের চেয়ে অনেকটাই আলাদা এবং বেশি দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











