12999 টাকা দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Nova 2 Neo 5G, 144Hz ডিসপ্লে সহ পেশ হল Nova 2 Pro স্মার্টফোন

আজ ভারতের বাজারে Ai+ তাদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Nova 2 Pro এবং Nova 2 Neo স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই লো-বাজেট স্মার্টফোন দুটি 15 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হয়েছে। এই Ai+ Nova 2 Pro স্মার্টফোনে কাস্টমাইজেবল লাইট দেওয়া হয়েছে, এটি নোটিফিকেশনের হিসাবে কালার পরিবর্তন করতে সক্ষম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সস্তা Nova 2 Pro এবং Nova 2 Neo স্মার্টফোনদুটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Nova 2 Neo ফোনের দাম

Ai+ Nova 2 Neo স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা রাখা হয়েছে। আগামী 26 জুন থেকে Ai+ Nova 2 Neo স্মার্টফোনটি মোট 5 কালার অপশনে সেল করা হবে।

Nova 2 Pro ফোনের দাম

Nova 2 Pro ফোনটি দুটি RAM স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 128GB Storage অপশন দেওয়া হয়েছে। একইসঙ্গে বেস মডেল 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে। একইসঙ্গে 8GB RAM অপশন সহ 5G ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই ডিসকাউন্টের পর Nova 2 Pro ফোনের এফেক্টিভ প্রাইস 14,999 টাকা হবে।

Nova 2 Pro ফোনের স্পেসিফিকেশন

Nova 2 Pro ফোনটিতে 6.9 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 800nits হাই ব্রাইটনেস রয়েছে। এই স্মার্টফোনের থিকনেস 8.2mm এবং ওজন 213 গ্রাম। কোম্পানির পক্ষ থেকে ফোনের প্যানেল প্রোটেকশনের জন্য এতে 2.5D গ্লাস লেয়ার রয়েছে। একইসঙ্গে রেয়ার প্যানেলে কাস্টমাইজেবল লাইট রয়েছে, যা নোটিফিকেশনের হিসাবে কালার পরিবর্তন করতে সক্ষম।

Nova 2 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড NxtQuantum OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz এবং 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G610 জিপিইউ যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Nova 2 Pro ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX582 লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য টেকনো ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nova 2 Pro ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক, FM Radio, Stereo speakers ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার রয়েছে। অন্যদিকে ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে।

Nova 2 Neo ফোনের স্পেসিফিকেশন

Nova 2 Neo স্মার্টফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 600nits হাই ব্রাইটনেস রেট সাপোর্ট করে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য Nova 2 Neo ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX582 লেন্স এবং এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Nova 2 Neo 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড NxtQuantum OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য ফোনে Arm Mali-G57 MC2 জিপিইউ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Nova 2 Neo 5G ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here