Home খবর 165W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হবে Nubia Red Magic 7 গেমিং স্মার্টফোন, সঙ্গে থাকবে অসাধারণ প্রসেসর

165W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে লঞ্চ হবে Nubia Red Magic 7 গেমিং স্মার্টফোন, সঙ্গে থাকবে অসাধারণ প্রসেসর

বর্তমানে Nubia তাদের আগামী ফ্ল‍্যাগশিপ গেমিং ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানি Nubia Red Magic 7 সিরিজের ফোন লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Nubia Red Magic 7 এবং Nubia Red Magic 7 Pro নামের দুটি ফোন পেশ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি তাদের এই আগামী সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি। তবে জানা গেছে এই আপকামিং গেমিং ফোনে Snapdragon 8 Gen 1 চিপসেট থাকবে। তবে অফিসিয়ালি ঘোষণা করার আগেই Red Magic 7 সিরিজ 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হতে দেখা গেছে। এই পোস্টে আমরা Nubia Red Magic 7 এর সম্ভাব্য ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।

Nubia Red Magic 7

চাইনিজ স্মার্টফোন কোম্পানি ZTE খুব তাড়াতাড়ি Nubia Red Magic 7 সিরিজ লঞ্চের পরিকল্পনা করছে। লঞ্চের আগেই 3C সার্টিফিকেশন সাইটে ফোনটি NX679J মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। 3C লিস্টিং থেকেই ফোনটির চার্জিং ডিটেইলস জানা গেছে। এই ফোনে 165W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে জানা গেছে। এর আগে কোম্পানি তাদের RedMagic 6 সিরিজের ক্ষেত্রে 120W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করেছিল। 3C লিস্টিঙে ব‍্যাটারি ক‍্যাপাসিটি সম্পর্কে কিছু বলা হয়নি। মনে করিয়ে দিই কোম্পানির RedMagic 6S Pro ফোনটিতে 4500mAh ব‍্যাটারি আছে। তাই মনে করা হচ্ছে RedMagic 7 এর ক্ষেত্রেও এক‌ই ব‍্যাটারি দেখা যাবে।

নুবিয়ার এই আপকামিং স্মার্টফোনটি কিছু দিন আগে Bluetooth SIG সার্টিফিকেশন সাইটেও লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে Nubia Red Magic 7 এ Bluetooth 5.2 কানেক্টিভিটি থাকবে। এছাড়া এই গেমিং স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। আমাদের ধারণা এই ফোনটি Snapdragon 8 Gen 1 SoC চিপসেটের সঙ্গে 16GB পর্যন্ত র‍্যাম এবং 256GB/ 512GB স্টোরেজসহ লঞ্চ করা হবে। এই নুবিয়া ফোনে 165Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়াও এই ফোনে আগের চেয়ে অ্যাডভান্স থার্মাল ম‍্যানেজমেন্ট সিস্টেম থাকবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন