Home খবর প্রস্তুত হয়ে যান, খুব শীঘ্রই এই দেশী কোম্পানি লঞ্চ করতে চলেছে হাই-স্পীড Electric Scooter এবং Bike

প্রস্তুত হয়ে যান, খুব শীঘ্রই এই দেশী কোম্পানি লঞ্চ করতে চলেছে হাই-স্পীড Electric Scooter এবং Bike

ভারতে ইলেকট্রিক টু-হুইলার সেগ্মেন্টে কিছুদিন আগে এক নতুন খেলোয়াড়ের এন্ট্রি হয়েছিল। আসলে দেশের প্রসিদ্ধ ইলেকট্রিক বাহন নির্মাতা কোম্পানি Okinawa ঘরোয়া বাজারে নিজের ইলেকট্রিক স্কুটার পেশ করেছিল। আবার এখন Okinawa Autotech এর ফাউন্ডার এবং ডায়রেক্টার Jeetender Sharma একটি ইন্টারভিউয়ে‌র সময় Business Today কে বলেছেন যে কোম্পানি এই বছরের মধ্যে হাই-স্পীড ইলেকট্রিক স্কুটার এবং বাইক লঞ্চ করবে। কোম্পানি জানিয়েছে যে “সরকারের পক্ষ থেকে অনেক রকমের সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু সেই গুলি চাহিদা এবং তার সরবরাহের উপরেও নির্ভর করে। বাড়তি চাহিদার সাথে সাথে সরকারি যোজনা গুলির মাধ্যমে ইভি কোম্পানি গুলির অনেকটাই সুবিধা হবে।

কোম্পানি জানিয়েছে যে তারা এই বছরের মধ্যে একটি হাই-স্পীড স্কুটার এবং মোটরসাইকেল নিয়ে আসবে। ওকিনাবার সংস্থাপক এর অনুযায়ী ইভি টু-হুইলার গাড়ির চাহিদা গত বছরের তুলনায় এই বছর 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ওকিনাবা এই বছরের শেষ পর্যন্ত 100 শতাংশ স্থানীয় হয়ে ওঠার চেষ্টা করছে।

বলে দিই যে সরকার‌ও এখন ইভির মার্কেট বাড়াতে চাইছে। এমতাবস্থায় দূষণ কমানোর জন্য ইলেকট্রনিক স্কুটার লঞ্চ করা কোম্পানি গুলিকেও সমর্থন করছে। এছাড়া লোকেরাও ইলেকট্রিক স্কুটার পছন্দ করছে, যার ডিমান্ড দেখে টু-হুইলার কোম্পানি গুলি এই দিকেই কদম বাড়াচ্ছে।

কানাঘুষো শোনা যাচ্ছে যে Okinawa Electric Scooter এ আগুন লাগার খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি গ‍্যারেজে জলন্ত ইলেকট্রিক স্কুটারের ভিডিও সামনে এসেছে, যার ফলে ইলেকট্রিক গাড়ি কিনতে চলা গ্রাহকদের মনে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ ওকিনাবার ফাউন্ডার এবং ম‍্যানেজিং ডায়রেক্টার জিতেন্দ্র শর্মা বলেছেন যে কোম্পানি কাস্টমারের কাছে গিয়ে ঘটনাটির পরীক্ষা করে এমনটা হ‌ওয়ার কারন যানবে। জিতেন্দ্র শর্মা ETAuto কে বলেছেন, “আমরা বিগত দিনেই।এই ঘটনাটির সম্পর্কে জানতে পেরেছি এবং আমরা এই ঘটনাটি‌র সম্পর্কে জানার চেষ্টা করছি আর এরকম ঘটনার থেকে বাঁচার উপায় সম্পর্কে‌ও ভাবা হচ্ছে।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন