OnePlus-এর নম্বর সিরিজে এই বছর 13 নম্বর যুক্ত হতে চলেছে, যেখানে OnePlus 13 ফোনটি লঞ্চ হতে পারে। সম্প্রতি এই ডিভাইসটির ডিসপ্লে এবং ব্যাটারির স্পেসিফিকেশন সামনে এসেছিল এবার ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনও শেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে যে এবার কোম্পানি ফোনের ক্যামেরার লেন্সে পরিবর্তন আনতে পারে।
OnePlus 13 ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (লিক)
- মাইক্রো ব্লগিং সাইট Weibo তে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এর তরফে এই নতুন মোবাইল OnePlus 13-এর ক্যামেরা স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে ।
- লিক রিপোর্ট অনুসারে, OnePlus 13 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যেখানে 50 মেগাপিক্সেলের তিনটি লেন্স বসানো হবে।
- এই ফোনের ব্যাক প্যানেলে 3X অপটিক্যাল জুম সহ একটি 50-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো সেন্সর দেওয়া যেতে পারে।
- এর আগের মডেল OnePlus 12 ফোনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর ছিল।
OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: লিক রিপোর্ট অনুসারে OnePlus 13 ফোনে একটি 2K 8T LTPO কাস্টম ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই ফোনটিতে একটি 6.8 ইঞ্চি প্যানেল দেওয়া যেতে পারে।
- ডিজাইন: এটি ফ্ল্যাট স্ক্রিন এবং কার্ভড গ্লাস কভার সাপোর্ট করতে পারে।
- প্রসেসর: এই ফোনে অক্টোবরে লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 8 Gen 4 ইনস্টল করা হবে।
- ব্যাটারি: ব্যাটারির দিক থেকে OnePlus 13 আরও উন্নত হতে পারে বলে জানা গেছে। এই ফোনে আগের তুলনায় আরও বড় ব্যাটারি দেওয়া যেতে পারে যা লঞ্চের সময় 6000mAh সাইজে আনা হবে বলে মনে করা হচ্ছে।
- চার্জিং: OnePlus 13 ফোনে 100W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে।
- ক্যামেরা: নতুন OnePlus 13 ফোনটি Hasselblad ব্র্যান্ডিং সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করবে। যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে।
- OS: এই নতুন স্মার্টফোনটি Android 14 সাপোর্ট করতে পারে।
