আগামী 31 অক্টোবর ওয়ানপ্লাসের নাম্বার সিরিজের আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 13 স্মার্টফোন চীনে লঞ্চ করা হবে। কোম্পানি চীনের সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে আপকামিং ফোনের ডিসপ্লে, প্রো কুলিং সিস্টেম এবং গেমিং ক্ষমতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। এছাড়াও একটি আনবক্সিং ভিডিও প্রকাশ্যে এসেছে, এর মাধ্যমে ডিজাইন, স্পেসিফিকেশন এবং ColorOS 15 সম্পর্কে জানা গেছে। একইভাবে ফোনটির দাম অনলাইনে লিক হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13 এর দাম (লিক চীন)
- ইউজার টেকহোম সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ওয়ানপ্লাস 13 ফোনটির অনলাইনে 4699 ইউয়ান (অর্থাৎ প্রায় 55,440.96 টাকা) স্পট করেছে।
- চীনে ওয়ানপ্লাস 12 ফোনটি 400 ইউয়ান এর বেশি দামে লঞ্চ করা হয়েছিল। তবে এই ফোনটির স্পেসিফিকেশনের হিসেবে দাম ঠিক আছে।
- ফোনটি সম্ভাব্য দাম 4,500 ইউয়ান (অর্থাৎ প্রায় 53,082.02 টাকা) থেকে কম দামে লঞ্চ করা হতে পারে।
- জানিয়ে রাখি OnePlus 13 5G ফোনটি চীনে লঞ্চ হওয়ার পর ভারত সহ অন্যান্য গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। চীনের এই লিক দাম দেখে ধারনা করা হচ্ছে ভারতীয় বাজারে আগের 12 মডেলের দামের কাছাকাছি এই দাম রাখা হতে পারে।
OnePlus 13 pricing leaked.
Price 💰 4699¥
400¥ more expensive than OnePlus 12
OnePlus should launch it under 4500¥ #OnePlus #OnePlus13 pic.twitter.com/IYpSOOjdA6— Tech Home (@TechHome100) October 23, 2024
OnePlus 13 এর আনবক্সিং ভিডিও
অনলাইনের মাধ্যমে ওয়ানপ্লাস 13 ফোনটির আনবক্সিং ভিডিও প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ডিজাইন, স্পেসিফিকেশন এবং সফটওয়্যার সম্পর্কে জানা গেছে।
- ভিডিও তে ফোনটি বক্স রেড কালারের দেখা গেছে। বক্সটির নীচের দিকে 24GB RAM এবং 1TB স্টোরেজ লেখা দেখানো হয়েছে।
- বক্সটি খোলার পর হোয়াইট কালারের ওয়ানপ্লাস 13 ফোনটি দেখা গেছে এবং ফোনটির ব্যাক প্যানেলে বড়ো গোলাকার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার দুইদিকে হ্যাসেলবেল্ড ‘H’ লোগো এবং একটি ফ্ল্যাট ফ্রন্ট স্ক্রিন দেখানো হয়েছে।
- ভিডিওতে ColorOS 15 সম্পর্কে দেখা গেছে। এর সাহায্যে নতুন লকস্ক্রিন লুক, বিজেট, ওয়ালপেপার, আইকোনোগ্রাফি, iPhone এর মতো ডায়নেমিক আইল্যান্ড টাইপ নোটিফিকেশন ব্যানার এবং সিরি মতো AI চ্যাটবট দেওয়া হতে পারে।
OnePlus 13 এর স্পেসিফিকেশন
- ভিডিওতে ফোনটি 6.82 ইঞ্চির প্যানেল, 100W ওয়্যার চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 6,000mAh ব্যাটারি, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
- ওয়ানপ্লাসের ওয়েইবো চ্যানেল তাদের নতুন ডাবল-লেয়ার 2K সুপারক্রিটিক্যাল গ্রাফাইট 9925mm² ভিসি প্রো কুলিং সিস্টেম, বড়ো ওপেন-ওয়ার্ল্ড গেমিঙের জন্য 120FPS + 900 পিক্সেল, সুপার HDR 4.0 এবং 12 শতাংশ ভালো সিগন্যাল কভারেজ সহ সিগন্যাল উইজার্ড/জিন ফিচার এর মতো স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে।









