ভারতে ওয়ানপ্লাসের 12তম বর্ষপূর্তি! এখানে দেখুন OnePlus 15R এবং OnePlus Pad Go 2 লঞ্চের সঙ্গে লাইভ সেলিব্রেশন

আগামী দিন ওয়ানপ্লাস ফ্যানদের জন্য উল্লেখযোগ্য হতে চলেছে। সম্প্রতি কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ OnePlus 15 স্মার্টফোনটি শক্তিশালী স্পেসিফিকেশন সহ 70 হাজার টাকা রেঞ্জে ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের মিড রেঞ্জে স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতে কম দামে OnePlus 15R স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। ইউজাররা ঘরে বসেই নিজেদের ফোনে ওয়ানপ্লাস স্মার্টফোনের এই বড় লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন।

আগামী 17 ডিসেম্বর ভারতে OnePlus 15R স্মার্টফোনটি লঞ্চ করা হবে। 17 ডিসেম্বর সন্ধ্যা 7টা সময়ে এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। নিচে দেওয়া উইন্ডো লিঙ্কের মাধ্যমে ইউজাররা লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন।OnePlus 15R স্মার্টফোনটির সঙ্গে OnePlus Pad Go 2 ট্যাবলেটটিও ভারতের বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই লঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে ওয়ানপ্লাস তাদের 12তম বর্ষপূর্তি উদযাপন করছে।

ভারতের প্রথম OnePlus 15R স্মার্টফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 3.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হবে। এর ফলে শক্তিশালী এবং ল্যাগ-ফ্রি প্রসেসিং উপভোগ করা যাবে।

OnePlus 15R ফোনটি 7,400mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এর আগে OnePlus 15 মডেলটি 7,300mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল, এটি 15R স্মার্টফোনের তুলনায় কিছুটা কম। অন্যদিকে OnePlus 15R ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SUPERVOOC চার্জিং ফিচার দেওয়া হয়েছে। OnePlus 15R ফোনটির ব্যাটারি Silicon Nanostack ফিচার দিয়ে তৈরি করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী চার বছর পরেও ব্যাটারির হেলথ 80 শতাংশের নিচে যাবে না।

OnePlus 15R 5G ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট এবং 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হবে, ফলে দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই স্ক্রিন 450 PPI এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। কোম্পানি জানিয়েছে অন্ধকারে ফোনটি ব্যাবহার করার সময় চোখকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে TÜV Rheinland Intelligent Eye Care 5.0 সার্টিফিকেশন ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15R 5G ফোনটি DetailMax Engine ফিচার সহ লঞ্চ করা হবে। এতে Ultra Clear Mode, Clear Burst এবং Clear Night Engine মতো ফিচার দেওয়া হবে। এই স্মার্টফোনটিতে 50MP Sony IMX906 OIS প্রাইমারি রেয়ার সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।

OnePlus Pad Go 2 ট্যাবলেটটিতে 12.1 ইঞ্চির 2.8K স্ক্রিন দেওয়া হয়েছে। এটি TÜV Rheinland Smart Care 4.0 সার্টিফায়েড। কোম্পানির ট্যাবটিতে শক্তিশালী 10,050mAh ব্যাটারি সাপোর্টেড 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ট্যাবলেটটি MediaTek Dimensity 7300-Ultra প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। ইউজাররা OnePlus Pad Go 2 ট্যাবলেটের ফার্স্ট ইমপ্রেশন জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here