সম্প্রতি ভারতে OnePlus 13 সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজের অধীনে তিনটি OnePlus 13, OnePlus 13s এবং OnePlus 13R স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে চীনে লঞ্চ হওয়া OnePlus 13T মডেলটি ভারতে OnePlus 13s নামে সেল করা হয়। এবার এই স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হিসাবে OnePlus 15T স্মার্টফোনটির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 15T স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus 15T এর লিক ডিটেইলস
টিপস্টার ডিজিটাল স্টেশনের মাধ্যমে OnePlus 15T স্মার্টফোনের ডিটেইলস জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি OnePlus 13T স্মার্টফোনের সাক্সেসারে কাজ শুরু করে দিয়েছে, এটি OnePlus 15T নামে পেশ করা হবে। লিক অনুযায়ী নতুন স্মার্টফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসরের আপগ্রেড ভার্সন হিসাবে Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি এটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Elite প্রসেসর, এতে Oryon হেক্সা–কোর এবং ডুয়েল–কোর সিপিইউ রয়েছে। এই 8–কোর প্রসেসর 3.53GHz থেকে 4.32GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই বছরের শেষের দিকে Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেটটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে জানা গেছে OnePlus 15T স্মার্টফোনে 6.3 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটিতে 3D Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে। স্মার্টফোনটিতে মিডল মেটাল ফ্রেম ব্যাবহার করা হতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী এই স্মার্টফোনের ব্যাটারি বাজারে উপস্থিত OnePlus 13 এবং আসন্ন OnePlus 15 স্মার্টফোনের তুলনায় বড় ব্যাটারি দেওয়া হবে। এই স্মার্টফোনের ব্যাটারি প্রায় 6,500mAh দেওয়া হতে পারে।
OnePlus 15 এর স্পেসিফিকেশন (লিক)
বেশ কয়েক দিন আগে OnePlus 15 5G স্মার্টফোনের লিক প্রকাশ্যে এসেছিল। এর মাধ্যমে স্মার্টফোনটি Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP Periscope Telephoto লেন্স দেওয়া হতে পারে। একইসঙ্গে স্মার্টফোনের ব্যাক ক্যামেরা মডিউলে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী OnePlus 15 5G স্মার্টফোনে এলআইপিও প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির 1.5K কার্ভড স্টাইল সহ ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত আপকামিং OnePlus 15 এবং OnePlus 15T স্মার্টফোনদুটি লঞ্চ হতে কিছু দিন সময় বাকি রয়েছে। তাই এই স্মার্টফোনগুলির সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত যেসব তথ্য জানা গেছে তা শুধুমাত্র লিক বলে মনে করা উচিৎ।
ভারতীয় বাজারে ওয়ানপ্লাস 13 সিরিজ স্মার্টফোন
OnePlus 13 এর দাম
- 12GB RAM + 256GB Storage = 69,999 টাকা
- 16GB RAM + 512GB Storage = 76,999 টাকা
- 24GB RAM + 1TB Storage = 89,999 টাকা
OnePlus 13 5G স্মার্টফোনটির দাম 69,999 টাকা থেকে শুরু করে 89,999 টাকা পর্যন্ত। এই স্মার্টফোনের ভ্যানিলা ভেরিয়েন্টের 12 GB RAM + 256GB স্টোরেজ ও টপ মডেল 24GB RAM + 1TB স্টোরেজ অপশন রয়েছে। স্মার্টফোনটিতে Snapdragon 8 Elite এবং পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
OnePlus 13s এর দাম
- 12GB RAM + 256GB Storage = 54,999 টাকা
- 12GB RAM + 512GB Storage = 59,999 টাকা
ভারতে OnePlus 13s স্মার্টফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের 256GB স্টোরেজ অপশনের দাম 54,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 59,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর ও 32MP Selfie Camera সহ লঞ্চ করা হয়েছে।
OnePlus 13R এর দাম
- 12GB RAM + 256GB Storage = 42,999 টাকা
- 16GB RAM + 512GB Storage = 49,999 টাকা
ভারতে OnePlus 13R দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 42,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে 16GB RAM + 512GB স্টোরেজ অপশনটি 47,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ কাজ করে।
