OnePlus ভারতীয় মার্কেটে নিজের বহু প্রতিক্ষিত OnePlus 9RT স্মার্টফোনটিকে লঞ্চ করে দিয়েছে।এই ফোনটি কোম্পানির আগে লঞ্চ করা OnePlus 9R স্মার্টফোনের আপগ্রেড ভার্সন। এই স্মার্টফোনটিকে কোম্পানি ভারতের আগে নিজের ঘরোয়া মার্কেট চিনে গত বছর অক্টোবর মাসে লঞ্চ করেছিল। ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটিকে হাই-এন্ড Qualcomm Snapdragon 888 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এর সাথেই এই ফোনে 120Hz OLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 65W ফাস্ট চার্জিঙের মতো ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির সাথে ভারতে আগে থেকেই উপস্থিত Vivo X70 স্মার্টফোনের সাথে কড়া প্রতিযোগিতা হতে চলেছে। আসুন এই আর্টিকেলে দেখে নেওয়া যাক OnePlus 9RT স্মার্টফোনের ভারতীয় প্রাইস, স্পেসিফিকেশন সহ।সম্পূর্ণ তথ্য।
OnePlus 9RT এর ডিজাইন এবং ডিসপ্লে
এই ওয়ানপ্লাস 9আরটি স্মার্টফোনের ডিজাইন কিছুটা ওয়ানপ্লাস 9 সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতোই। কিন্তু ক্যামেরা মডিউলের ডিজাইন একটু ভিন্ন। কারন এই স্মার্টফোনে ওয়ানপ্লাস 9আর ফোনটির তুলনায় একটু আলাদা ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টের টপ লেফ্ট সাইডে পাঞ্চ হোল সহ তিনটি কোনায় বেজল বলতে গেলে নেই। আবার রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা লেন্স ভার্টিকালি বাঁ-দিকে দেওয়া হয়েছে। এর সাথেই এই ক্যামেরা সেটআপে একটি এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ফোনটির মাপ 8.29 মিমি এবং ওজন 198.5 গ্রাম।
OnePlus 9RT 5G স্মার্টফোনে 6.62-ইঞ্চির E4 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1300nits। এছাড়া এই ফোনটির ডিসপ্লেতে sRGB, 20:9 আস্পেক্ট রেশিও, 100 শতাংশ DCI-P3, কর্নিং গোরিলা গ্লাসের লেয়ার, 600Hz টাচ রেস্পন্স রেট, হাইপার টাচ 2.0 সহ রিডিং মোট 2.0 এর সাপোর্ট দেওয়া হয়েছে।
OnePlus 9RT স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশন
এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেটের সাথে কাজ করে এবং এর সাথেই ফোনটিকে অ্যাড্রিনো 660 জিপিইউয়ের সাথে যুক্ত করা হয়েছে। এই ফোনটি ভারতে দুটি মডেলে উপলব্ধ, যথা 8জিবি/ 128জিবি এবং 12জিবি/ 256জিবি। কানেক্টিভিটি অপশন হিসেবে এই স্মার্টফোনে 5জি সাপোর্ট, ওয়াই-ফাই 6, এপিটিএক্স এইচডি এবং এলডিএসি সহ ব্লুটুথ 5.2 এবং এএসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি এবং জিপিএস উপলব্ধ। Warp চার্জ 65T 65W ফাস্ট চার্জিঙের সাথে ফোনটি 4,500mAh এর ব্যাটারি সাপোর্ট করে।
এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4ডি ইন্টেলিজেন্স হেপ্টিক মোটর, এলার্ট স্লাইডার, ভিসি কুলিং সিস্টেম এবং অ্যাডেপ্টিভ সুইচ সহ ট্রাই-ইস্পোর্ট ওয়াই-ফাই অ্যান্টেনা দেওয়া হয়েছে। আবার সেল্ফি এবং ভিডিও চ্যাট সহ ডল্বি অ্যাটমোস, ডুয়াল স্টিরিও স্পীকার এবং নয়েজ ক্যান্সেলেশানের সাথেই ফ্রন্ট প্যানেলে 16MP এর লেন্স দেওয়া হয়েছে। এছাড়া OnePlus 9RT 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। এই সেটআপে 50MP (f/1.8 অ্যাপার্চার) Sony IMX766 প্রাইমারি ক্যামেরা 6P লেন্স, OIS এবং EIS সাপোর্ট, 16MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স (f/2.2 অ্যাপার্চার) দেওয়া হয়েছে। এর সাথেই 123-ডিগ্রী FoV এর একটি 2MP এর ম্যাক্রো লেন্সও দেওয়া আছে।
এই হ্যান্ডসেটটি ডিওএল-এইচডিআর টেকনোলজিতে ভিডিও রেকর্ড করতে পারে এবং এটি একটি এআই হাইলাইট ভিডিও মোড, যার মাধ্যমে অসম আলোর পরিস্থিতিতেও প্রাকৃতিক রঙকে ক্যাপ্চার করতে পারে। এই স্মার্টফোনে নাইট মোড, ম্যাক্রো মোড, সিন এন্হান্সমেন্ট, ফোকাস ট্র্যাকিং, ডুয়াল-ভিউ, লঙ এক্সপোজার এবং মুভি মোডের মতো ফিচার দেওয়া হয়েছে। হাই-ডিটেলিঙের জন্য একটি আল্ট্রা-রেস মোডও সাপোর্ট করে। এই স্মার্টফোনটি 60fps পর্যন্ত 4K ভিডিও এবং 1080p তে 30fps এ টাইম-ল্যাপ্স রেকর্ড করতে সক্ষম।
OnePlus 9RT India Price
OnePlus 9RT 5G স্মার্টফোনটিকে কোম্পানি ভারতে 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 42,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ মডেলটিকে 46,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া এই ফোনটিকে ব্ল্যাক এবং সিল্ভার কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে এবং 17 জানুয়ারি দুপুর 12টা থেকে Amazon india সহ অফলাইন স্টোরে এই স্মার্টফোনটি বিক্রির জন্য উপলব্ধ হয়ে যাবে। এর সাথেই ফোনটি ন্যানো সিল্ভার এবং হ্যাকার ব্ল্যাক কালার অপশনেও উপলব্ধ হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
