Home খবর লিক হল OnePlus Ace 3 Pro ফোনের রিটেইল বক্স এবং ছবি, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস

লিক হল OnePlus Ace 3 Pro ফোনের রিটেইল বক্স এবং ছবি, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস

ভারতে 18 জুন লঞ্চ হবে OnePlus Nord CE 4 Lite স্মার্টফোন। একদিকে এই মিড-বাজেট ডিভাইসটি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে, অন্যদিকে কোম্পানি চীনে ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Ace 3 Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি একটি লিক রিপোর্টে, এই স্মার্টফোনের রিটেল বক্সের ছবি এবং মোবাইলের মোবাইলের মার্কেটিং ইমেজ প্রকাশিত হয়েছে। এই ফটোগুলি থেকে OnePlus Ace 3 Pro ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

OnePlus Ace 3 Pro ফোনের ছবি (লিক)

লিক হওয়া ফটোতে দেখা যাচ্ছে যে OnePlus Ace 3 Pro একটি গোল আকৃতির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হবে। এই বিজ্ঞাপনে লেখা হয়েছে যে Ace 3 Pro ফোনে 1.5K রেজলিউশনের যুক্ত একটি কার্ভড-এজ পাঞ্চ-হোল OLED ডিসপ্লে থাকবে।এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

OnePlus Ace 3 Pro বক্স লিক

OnePlus Ace 3 Pro ফোনের রিটেল বক্সের ফটোটি 512GB মেমরি এবং 16GB RAM মডেল সহ প্রকাশ করেছে। এই ফোনের বক্সটি OnePlus এর অন্যান্য বক্সের মতোই, তবে এটি লাল রঙে তৈরি করা হয়েছে এবং কালো রঙে ফোনের নাম লেখা হয়েছে। ফোনটির অন্যান্য ডিটেইলস এই রিটেল বক্সে লুকিয়ে রাখা হয়েছে যা লঞ্চের পরেই প্রকাশ করা হবে।

OnePlus Ace 3 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)