Home খবর এই বছর দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে নতুন OnePlus Ace 5 সিরিজের স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

এই বছর দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হবে নতুন OnePlus Ace 5 সিরিজের স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

2024 সালের ডিসেম্বর মাসে আগেই ওয়ানপ্লাস তাদের OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ করেছিল। এই ফোনদুটি Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছিল। অন্যদিকে এই মাসের প্রথমের দিকেই Ace 5 সিরিজের আরও একটি স্মার্টফোনের স্পেসিফিকেশন লিক হয়েছিল। তবে এই ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রকাশ্যে আসেনি। এই আপকামিং ফোনগুলি OnePlus Ace 5s বা Ace 5V নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে।

OnePlus Ace 5s বা Ace 5V এর লঞ্চ টাইমলাইন

OnePlus Ace 5s বা 5V সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং OnePlus Ace 5 সিরিজের ফোনে বেশিরভাগ স্পেসিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এখনও পর্যন্ত আমরা আপকামিং ফোনের দাম সম্পর্কে নিশ্চিত কিছু জানতে পারিনি, তবে OnePlus Ace 3V ফোনটি CNY 1,999 অর্থাৎ প্রায় 25,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং OnePlus Ace 5 সিরিজের ফোনের দামও একইরকম রাখা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ওয়ানপ্লাস তাদের Ace 3V ফোনের বেশ কিছু পরিবর্তন করে ভারতীয় বাজারে ওয়ানপ্লাস নর্ড 4 ফোন হিসেবে লঞ্চ করেছিল। তাই কোম্পানি আবারও এই ধারা বজায় রাখতে পারে।