7800mAh battery সহ লঞ্চ হল OnePlus Ace 6 স্মার্টফোন, রয়েছে 16GB RAM এবং 165Hz AMOLED ডিসপ্লে

ওয়ানপ্লাস ফ্যানদের জন্য নিঃসন্দেহে আজকের দিনটি দারুণ খুশির দিন। কোম্পানির পক্ষ থেকে একইসঙ্গে দুটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 এবং OnePlus Ace 6 লঞ্চ করা হয়েছে। এই দুটি আপাতত চীনের বাজারে পেশ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। জানিয়ে রাখি OnePlus Ace 6 ফোনটি ভারতে OnePlus 15R নামে পেশ করা হতে পারে। কোম্পানির লেটেস্ট OnePlus 15 ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OnePlus 15R অর্থাৎ OnePlus Ace 6 ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

OnePlus Ace 6 স্মার্টফোনটি 3.8 গীগাহার্টস কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে, এটি কোয়ালকম 8 এলিট 5 প্রসেসরের লোয়ার ভার্শন হবে। একদিকে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোনের দাম 70 হাজার টাকা রাখা হতে পারে, অন্যদিকে Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোনটি 50 হাজার টাকা দামে পেশ কর হতে পারে। অর্থাৎ OnePlus 15R স্মার্টফোনের দাম এই বাজেট রেঞ্জে থাকতে পারে।

OnePlus Ace 6 5G ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.53GHz থেকে 4.32GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে গ্রাফিক্স প্রসেসিঙের জন্য ফোনটিতে Adreno 830 GPU দেওয়া হয়েছে।

OnePlus Ace 6 5G স্মার্টফোনটি Android 16 এবং ColorOS 16 সহ লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে এই স্মার্টফোনটি LPDDR5X RAM-সহ পেশ করা হয়েছে, এর ফলে স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। স্মার্টফোনটিতে UFS 4.1 স্টোরেজ রয়েছে, এর মাধ্যমে দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে। এই স্মার্টফোনে NFC, Wi-Fi 7, এবং Bluetooth 5.4 ফিচারগুলি সাপোর্ট করে।

OnePlus Ace 6 স্মার্টফোনটিতে 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও চোখের সুরক্ষার জন্য Bright Eye Protection ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Ace 6 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP OIS সেন্সর এবং 8MP 112° এবং LED ফ্ল্যাশ সহ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইসঙ্গে সেলফির জন্য স্মার্টফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 6 স্মার্টফোনটিতে শক্তিশালী 7,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 120W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66/68/69/69K রেটিং রয়েছে।

OnePlus Ace 6 স্মার্টফোনের দামের ডিটেইলস:

  • 12GB RAM + 256GB Storage – 2599 yuan (প্রায় 32,199 টাকা)
  • 12GB RAM + 512GB Storage – 3099 yuan (প্রায় 38,399 টাকা)
  • 16GB RAM + 256GB Storage – 2899 yuan (প্রায় 35,899 টাকা)
  • 16GB RAM + 512GB Storage – 3399 yuan (প্রায় 42,119 টাকা)
  • 16GB RAM + 1TB Storage – 3899 yuan (প্রায় 48,319 টাকা)

চীনের বাজারে OnePlus Ace 6 স্মার্টফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ভারতের কারেন্সি অনুযায়ী প্রায় 32 হাজার টাকা থেকে শুরু এবং 48 হাজার টাকা পর্যন্ত। আগেই জানিয়েছি OnePlus Ace 6 স্মার্টফোনটি ভারতের বাজারে OnePlus 15R নামে লনক্সচ করা হতে পারে। এখনও পর্যন্তও কোম্পানির অফিশিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

চীনের বাজারে OnePlus Ace 6 স্মার্টফোনটি Competitive Black, Flash White এবং Quicksilver কালার অপশনে সেল করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here