Home খবর কনফার্ম হল OnePlus N6x ফোনের ডিজাইন এবং লঞ্চ ডেট, 31 জুলাই ভারতে লঞ্চ হবে OnePlus স্মার্টফোন

কনফার্ম হল OnePlus N6x ফোনের ডিজাইন এবং লঞ্চ ডেট, 31 জুলাই ভারতে লঞ্চ হবে OnePlus স্মার্টফোন

OnePlus তাদের আপকামিং বাজেট OnePlus N6x স্মার্টফোনের নতুন টিজার জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সম্পূর্ণ ডিজাইন প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। জানিয়ে রাখি 31 জুলাই আসন্ন ফোনটি লঞ্চ করা হবে। নতুন টিজার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি এবার তাদের N-সিরিজ নতুন ডিজাইন সহ লঞ্চ করবে। আসন্ন ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus N6 ফোনের চেয়ে আলাদা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus N6x স্মার্টফোনের নতুন ডিটেইলস সম্পর্কে।

OnePlus N6x ফোনের কালার অপশন এবং ডিজাইন

টিজার অনুযায়ী OnePlus N6x ফোনটি Light Blue এবং Deep Burgundy দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। এই দুটি কালার অপশনে প্রিমিয়াম লুক পাওয়া যাবে, যা সমস্ত ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

OnePlus N6x ফোনে ফ্ল্যাট এজ এবং ফ্ল্যাট ব্যাক প্যানেল থাকবে। ফলে ফোনটির ডিজাইন আগের চেয়ে আরও মডার্ন এবং প্রিমিয়াম দেখাবে। ফোনটির ক্যামেরা ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন করা হতে পারে। ফোনের ব্যাক প্যানেলের উপরের বাঁদিকে পিল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে, এটি OnePlus N6 ফোনের স্কয়ার ক্যামেরা মডিউলের চেয়ে আলাদা। অন্যদিকে ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ দেওয়া হবে। OnePlus এর ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক থাকবে। যারা ওয়্যারড ইয়ারফোন ব্যাবহার করতে পছন্দ করেন, তাদের চিন্তা দূর করবে।

কোম্পানি তাদের প্রমোশনাল ক্যাম্পেনে “Beyond what you x-pect” স্লোগান ব্যাবহার করেছে। তাই কোম্পানির OnePlus N6x ফোনের দামের তুলনায় অনেক বেশি ফিচার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

জানা যায়নি ফিচার

আপাতত OnePlus এর পক্ষ থেকে N6x ফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। লঞ্চের আগেই কোম্পানির স্মার্টফোনের ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করা হতে পারে। যারা কম বাজেটে স্টাইলিশ ডিজাইন, দারুণ পারফরমেন্স এবং OnePlus ব্র্যান্ড উপভোগ করতে চাইছেন, তাদের জন্য OnePlus N6x ফোনটি ভালো অপশন হতে পারে।

লঞ্চের পর OnePlus N6x ফোনটি realme, Redmi, iQOO এবং POCO এর মতো বাজেট 5G স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা বাজেট রেঞ্জে 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা N6x ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।