ফ্ল্যাগশিপ কিলার নামে পরিচিত ওয়ানপ্লাস গত বছর মিড বাজেটে তাদের OnePlus Nord স্মার্টফোন লঞ্চ করেছিল। সাধারণত ওয়ানপ্লাস ফোনের দাম যেখানে কমপক্ষে 40,000 টাকা হয় সেখানে দাঁড়িয়ে 24,999 টাকা দামে লঞ্চ করা OnePlus Nord কে কোম্পানির সস্তা স্মার্টফোন বলা হয়। ওয়ানপ্লাস নর্ডের সফলতার পর কোম্পানি OnePlus Nord 2 নামে এই ফোনটির নেক্সট জেনারেশন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে।
আরও পড়ুন: স্টাইলের যুদ্ধে এক কদম এগিয়ে স্যামসাং, লঞ্চ করবে অনন্য ডিজাইনের Samsung Galaxy A82 5G
OnePlus Nord 2 এর কথা অ্যান্ড্রয়েড সেন্ট্রাল ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে। ওয়েবসাইটে একদিকে যেমন ফোনটির নাম বলা হয়েছে তেমনই আবার জানানো হয়েছে যে এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করবে। এতদিন এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হলেও OnePlus Nord 2 ফোনটির মধ্য দিয়ে কোম্পানি মিডিয়াটেক চিপসেটের সূচনা করবে। জানিয়ে রাখি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 কয়েক দিন আগেই লঞ্চ করা হয়েছে।
ওয়ানপ্লাসের আগামী স্মার্টফোনে দেওয়া এই মিডিয়াটেক চিপসেট 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং কর্টেক্স এ78 কোর + কর্টেক্স এ55 কোরে কাজ করে। এই চিপসেট 3.0 গিগাহার্টস পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই চিপসেট থাকায় বোঝাই যাচ্ছে OnePlus Nord 2 একটি 5জি স্মার্টফোন হতে চলেছে এবং গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি77 জিপিইউ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি তাদের এই আগামী ফোনটি বছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করবে।
আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে 64MP ক্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দামও খুব বেশি নয়
OnePlus Nord
কোম্পানির পক্ষ থেকে OnePlus Nord ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ফ্লুইড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ দেওয়া হয়েছে।
OnePlus Nord এ কোয়াড রেয়ার ক্যামেরা ও ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ আছে। ফোনটির ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX586 সেন্সরের সঙ্গে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.24 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ ও এফ/2.24 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX616 সেন্সর ও এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আছে।
আরও পড়ুন: মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল Redmi Note 10, এতে আছে 48MP ক্যামেরা, 6GB RAM ও 5000mAh ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord এ 30 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,115 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজসহ 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 27,999 টাকা এবং 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











